Advertisement
E-Paper

উল্টো করে দিলেও একই! বাংলা শব্দের মজার দুনিয়া ঘুরে দেখেছেন?

‘প্যালিনড্রোম’ হল এমন কিছু বিশেষ শব্দ বা সংখ্যার সমন্বয়, যার আরম্ভ বা শেষ, দু’দিক দিয়ে পড়লেই শব্দের উচ্চারণ কিন্তু একই থাকে। গ্রিক শব্দ ‘প্যালিনড্রোমাস’ থেকে ইংরেজি ‘প্যালিনড্রোম’ শব্দটি এসেছে।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১৮:২৮
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

‘মার কথা থাক রমা…’ শুরু থেকে পড়লেন তো? এ বার বাক্যের একদম শেষ থেকে শুরুর দিকে যাওয়া যাক। অবাক হলেন? এখানেই লুকিয়ে জাদু। সহজ কথায় এটিকে বলা হয় ‘প্যালিনড্রোমিক’ বাক্য। যাকে উল্টে দিলেও বাক্যের অর্থ কিন্তু বদলে যায় না।

কী এই ‘প্যালিনড্রোম’?

এটি হল এমন কিছু বিশেষ শব্দ বা সংখ্যার সমন্বয়, যার আরম্ভ বা শেষ, দু’দিক দিয়ে পড়লেই শব্দের উচ্চারণ কিন্তু একই থাকে। গ্রিক শব্দ ‘প্যালিনড্রোমাস’ থেকে ইংরেজি ‘প্যালিনড্রোম’ শব্দটি এসেছে। বাংলা ভাষায় এটিকে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা হয়ে থাকে। একজন দক্ষ ‘পেলিনড্রোমিস্ট’ খুব সহজেই সাজিয়ে নিতে পারেন দ্বিমুখী শব্দ।

মজার বিষয় হল, বাংলায় কিন্তু প্যালিনড্রোমিক শব্দের সংখ্যা ইংরেজির তুলনায় অনেক কম। কারণ, বাংলা ভাষায় যুক্তাক্ষর, কারচিহ্ন এবং বানানের গঠন প্যালিনড্রোমিক শব্দ বা বাক্য তৈরি করাকে আরও জটিল করে তোলে।

তবে গণিতে ‘প্যালিনড্রোমিক’ সংখ্যার অভাব নেই মোটেই। খুব অনায়াসেই তৈরি করা যায় হাজার হাজার ‘প্যালিনড্রোমিক’ সংখ্যা। যেমন ধরুন, ১১, ২২, ১২১, ২৮৮২ অথবা ১২৩২১ ইত্যাদি।

আবার, খুব সহজেই গণিতের নির্দিষ্ট নিয়ম মেনে একটি ‘অ-প্যালিনড্রোমিক’ সংখ্যাকে ‘প্যালিনড্রোমিক’ বানানো যেতে পারে।

ধরা যাক, কোনও একটি সংখ্যা হল ৫৭ (এর বেশি অঙ্কের সংখ্যাও নেওয়া যেতে পারে)। এ বার সেটিকে উল্টে দেওয়া হল। পাওয়া যাবে ৭৫। এ বার সংখ্যা দু’টিকে যোগ করুন। ফলাফল, ৫৭+৭৫ = ১৩২। এ বার এটিকেও উল্টে দিলে পাওয়া যাবে ২৩১। ফের এই নতুন সংখ্যা দু’টিকে যোগ করা হলে মিলবে, ১৩২+২৩১= ৩৬৩, যা একটি ‘প্যালিনড্রোমিক’ সংখ্যা।

মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।

Shobdo Jobdo

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy