Advertisement
E-Paper

বিশ্বের দরবারে ছড়িয়ে মাতৃভাষা, জানেন কি বিশ্বে কত মানুষ কথা বলেন বাংলায়?

হিসেব বলছে, সারা বিশ্বে ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা হল বাংলা। তবে মোট বাংলাভাষীর সংখ্যার নিরিখে এটি পৃথিবীর সপ্তম সর্বাধিক প্রচলিত ভাষা।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১৭:০৬
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

একটি ভাষা। যার জন্য প্রাণ দিয়েছেন শ’য়ে শ’য়ে মানুষ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত তরুণ প্রাণদের আত্মত্যাগকে স্মরণ করেই ২১ ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’-এর দিনেই পালিত হয় এই মাতৃভাষা দিবস। ধ্রুপদী ভাষার শিরোপাও কবেই উঠেছে বাংলা ভাষার মাথায়। বছর দু’য়েক আগে অক্টোবর মাসে ভারত সরকার দ্বারা এই সম্মান পেয়েছে এই ভাষা। জানেন কি, ভারত এবং বাংলাদেশ ছাড়াও গোটা বিশ্বে কত কোটি মানুষ কথা বলেন বাংলায়?

হিসেব বলছে, সারা বিশ্বে ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা হল বাংলা। তবে মোট বাংলাভাষীর সংখ্যার নিরিখে এটি পৃথিবীর সপ্তম সর্বাধিক প্রচলিত ভাষা। বাংলাদেশ তো আছেই, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের কিছু অংশে বাংলা-ই প্রধান ভাষা হিসেবে সম্মান পায়।

বর্তমান অনুমান অনুযায়ী, প্রতিনিয়ত প্রায় ৩০ এবং ৩১ কোটি মানুষ কথা বলে থাকেন বাংলায়। এর মধ্যে মাতৃভাষী মানুষের সংখ্যাই প্রায় ২৩ থেকে ২৪ কোটি। অন্য দিকে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করে থাকেন আনুমানিক ৭ কোটি মানুষ এবং সেই সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়তই।

বাংলা ভাষা হল একটি ইন্দো-আর্য ভাষা। যার উৎপত্তি প্রাচীন সংস্কৃত ভাষা থেকে। বাংলা ভাষার বয়স জানতে বসলে ধরে নিতে হবে এর জন্ম বর্তমান সময় থেকে প্রায় ১৩০০ বছর আগে। আন্তর্জাতিক দরবারেও বিস্তার জমিয়েছে এটি। বাংলা, যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত সংখ্যালঘু ভাষাগুলোর একটি। ইংল্যান্ড এবং ওয়েলসের জনগণনা অনুযায়ী, ৬ লক্ষেরও বেশি মানুষ বাংলাকে তাদের প্রধান বা ঘরোয়া ভাষা হিসেবে ব্যবহার করেন। লন্ডনের বিভিন্ন এলাকায় বাংলা ভাষায় সাইনবোর্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রন্থাগারের বাংলা বই সহজেই দেখা যায়। মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে অনায়াসেই পাওয়া যাবে বাঙালির খোঁজ।

মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।

Shobdo Jobdo Bengali Word Play

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy