Advertisement
E-Paper

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, হৃদ্‌যন্ত্র ভাল রাখতে রোজ সকালে অভ্যাস করতে পারেন তিন যোগাসন

নিয়ন্ত্রিত ব্যায়ামই সুস্থ থাকার চাবিকাঠি। হৃদ্‌রোগের ঝুঁকি যদি কমাতে হয়, তা হলে ব্যায়ামের অন্য কোনও বিকল্প নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১৭:৫৮
কোন কোন আসন অভ্যাসে হার্ট ভাল থাকবে?

কোন কোন আসন অভ্যাসে হার্ট ভাল থাকবে? ছবি: ফ্রিপিক।

উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখতে যোগাসন অত্যন্ত কার্যকর। নিয়মিত অনুশীলনে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এবং মানসিক চাপ কমে, যা সরাসরি হৃদযন্ত্রের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। হার্টের স্বাস্থ্য ভাল রাখতে অনেকেই খাওয়াদাওয়ায় রাশ টানছেন। কেউ বা ওজন কমানোর চেষ্টা করছে জিমে গিয়ে শরীরচর্চা করে। এ ব্যাপারে সাহায্য করতে পারে কয়েকটি যোগাসনও। যা নিয়মিত করলে হার্টের স্বাস্থ্য ভাল থাকবে, আচমকা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।

হার্ট ভাল থাকবে কোন কোন আসন অভ্যাসে?

তাড়াসন

পায়ের পাতার মধ্যে দুই ইঞ্চি দূরত্ব ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়াতে হবে। হাত দু’টি দু’পাশ থেকে তুলে, কনুই ভাঁজ করে নিয়ে যান মাথার পিছন দিকে। এ বার দু’হাতের আঙুল একত্রিত করে হাতের তালু রাখতে হবে মাথার পিছন দিকে। শ্বাস নিতে নিতে হাত দু’টি মাথার উপর দিয়ে প্রসারিত করুন। গোড়ালি মাটি থেকে উপর দিকে তুলে ২০ থেকে ৩০ সেকেন্ড থেকে আগের অবস্থানে ফিরে আসতে হবে।

গোমুখাসন

ম্যাটের উপর সোজা হয়ে বসুন। দুই হাত থাকুক কোলের উপর। এ বারে বাম হাত কোমরের নীচের দিক থেকে পিঠের দিকে তুলুন। ডান হাত ঘাড়ের পিছন থেকে নীচের দিকে নামান। ডান হাত দিয়ে বাম হাতের আঙুল ধরার চেষ্টা করুন। আসন শুরুর দিকে দুই হাতের আঙুল ধরা মুশকিল হতে পারে। তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে ২০ গুনতে হবে। নিয়মিত এই আসন অভ্যাস করলে হার্ট ভাল থাকবে, ফুসফুসের জোর বাড়বে।

উৎকটাসন

দুই পায়ের মধ্যে সামান্য ব্যবধান রেখে প্রথমে ম্যাটের উপর টানটান হয়ে দাঁড়াতে হবে। এর পর হাঁটু ভাঁজ করে কোমর থেকে পিঠ সামনের দিকে সামান্য প্রসারিত করুন। দুই হাত দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। মনে মনে কল্পনা করুন, যেন চেয়ারে বসছেন। সেই অদৃশ্য চেয়ারে বসতে গেলে শরীরের ভঙ্গি যেমনটা হওয়া উচিত, তেমনটাই হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।

Heart Attack Heart Health Yoga poses

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy