Advertisement
E-Paper

ওমেগা ৩ সাপ্লিমেন্ট খেলে বুদ্ধি হবে ক্ষুরধার! ভুলে যাওয়ার ঝুঁকি কমবে? সত্যি এমন হয় কি?

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টেও খেলেই কি স্মৃতিশক্তি বাড়বে কিংবা কমবে অ্যালঝাইমার্সের ঝুঁকি? মস্তিষ্কের বার্ধক্যও রোধ হবে? সমাজমাধ্যমে এমন দাবির সত্যতা কতটা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৩:৫৬
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টেই ঠেকানো যাবে  ভুলে যাওয়ার সমস্যা?

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টেই ঠেকানো যাবে ভুলে যাওয়ার সমস্যা? ছবি:সংগৃহীত।

মস্তিষ্কের বিকাশ থেকে হার্টের স্বাস্থ্য ভাল রাখতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড জরুরি। সমাজমাধ্যমের আলোচনায় বার বার উঠে আসে ফ্যাটি অ্যাসিডটির কথা। এই অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেই সাহায্য করে না, অসুখবিসুখের সঙ্গে লড়াই করতেও সাহায্য করে। অনেকে বলেন তা না কি ভুলে যাওয়ার প্রবণতা ঠেকাতেও সহায়ক। পুষ্টিগুণ নিয়ে আলোচনার সুবাদে অনেকেই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্টেও খান। কিন্তু তা কি সত্যিই স্মৃতিশক্তি বৃদ্ধি করে কিংবা মস্তিষ্কের বার্ধক্য রোধ করে?

সাম্প্রতিক একাধিক গবেষণা বলছে, বিষয়টি যতটা সহজ ভাবা হয়, বাস্তবে ততটা নয়। অতিরিক্ত ফিশ অয়েল সাপ্লিমেন্ট খেলেই যে বুদ্ধি বাড়বে বা স্মৃতিশক্তি হঠাৎ বেড়ে যাবে—এই ধারণাকে বিজ্ঞানীরা মূলত একটি ভুল ধারণা বা ‘মিথ’ বলেই মনে করছেন।

মস্তিষ্কে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ভূমিকা

ওমেগা ৩ শরীরের জন্য অত্যন্ত জরুরি। তবে তার মধ্যেও বিভাজন রয়েছে।

ডোকোসাহেক্সানোইক অ্যাসিড (ডিএইচএ): নিউরনের গঠন, কোষের পর্দার নমনীয়তা রক্ষা এবং মস্তিষ্ক কোষে সংযোগ স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইকোসাপেন্টানোইক অ্যাসিড (ইপিএ): শরীরে প্রদাহ কমাতে এবং মনমেজাজের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।

আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ): এটি সাধারণত তিসি, চিয়া বীজ ইত্যাদি উদ্ভিজ্জ উৎসে পাওয়া যায়। ইপিএ এবং ডিএইচএ মেলে সামুদ্রিক বা তৈলাক্ত মাছে।

সাপ্লিমেন্ট প্রয়োজনীয় কি?

মস্তিষ্কের প্রাথমিক বিকাশ এবং স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে ওমেগা ৩-এর ভূমিকা অনস্বীকার্য। গর্ভাবস্থায় ও শৈশবে মস্তিষ্কের গঠনে এর ভূমিকা অপরিসীম। গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থায় তৈলাক্ত মাছ খেলে শিশুর মস্তিষ্কের বিকাশ ভালো হয়।

শরীরে ডিএইচএ-র মাত্রা মারাত্মক কমে গেলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মস্তিষ্কের আয়তন সংকুচিত হওয়ার ঝুঁকি বাড়ে। যাঁদের শরীরে ওমেগা ৩-এর মারাত্মক ঘাটতি রয়েছে বা স্মৃতিশক্তির মৃদু সমস্যা দেখা দিচ্ছে, তাঁরা চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নিলে উপকার পেতে পারেন।

উচ্চমাত্রার ইপিএ-যুক্ত ওষুধ নিয়মিত চিকিৎসার পাশাপাশি মানসিক অবসাদ কমাতেও সহায়ক হিসেবে কাজ করে।

বাড়তি মাত্রার বিভ্রান্তি

শরীরে নির্দিষ্ট মাত্রায় ওমেগা ৩ থাকা জরুরি, কিন্তু অতিরিক্ত সাপ্লিমেন্ট খেলেই যে সাধারণ সুস্থ মানুষের স্মৃতিশক্তি বা বুদ্ধিমত্তা দ্বিগুণ হয়ে যাবে—এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

প্রাকৃতিক উৎসই সেরা সমাধান

চিকিৎসকদের মতে, সাপ্লিমেন্ট বা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ক্যাপসুলের চেয়ে খাবারের মাধ্যমে পুষ্টি শরীরে যাওয়াই নিরাপদ। স্যামন, ম্যাকেরেল, পমফ্রেট, রুই, কাতলা, সুরমাই, তেলাপিয়া মাছ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ভাল উৎস। সপ্তাহে অন্তত দুই দিন তেলযুক্ত মাছ খাদ্যতালিকায় রাখা ভাল। সাপ্লিমেন্ট নিতে হলে তার গুণমান যাচাই করা অত্যন্ত জরুরি। না হলে উপকারের বদলে গুরুতর ক্ষতি হতে পারে।

ওমেগা ৩ মস্তিষ্কের স্বাভাবিক গঠনের জন্য অপরিহার্য হলেও, তা কোনওভাবেই স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে না বা স্মৃতিভ্রংশ ঠেকানোর কোনও সোজা উপায় নয়। সাপ্লিমেন্টের চেয়ে খাদ্যতালিকায় প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার রাখাই বেশি ভাল।

brain health

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy