Advertisement
E-Paper

পিঠখোলা পোশাকে অনন্যা বা জাহ্নবীর মতোই মোহময়ী লাগবে, এমন মসৃণ, নির্মেদ পিঠের জন্য কী করেন তারকারা?

পিঠখোলা পোশাক পরতে ভালবাসেন। নকশাদার ব্লাউজ় বা পোশাক পরার প্রধান অন্তরায় হয়ে ওঠে পিঠের মেদ। দৌড়ঝাঁপ করে বা ওজন তুলেও যা কমে না সহজে। পিঠের মেদ বা ‘ব্যাক ফ্যাট’ কমানোর নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে। জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডেরা কী করে জানেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৮:১২
Celebrity-Inspired Back Workouts to Rock That Open-Back Look Like Janhvi Kapoor and  Ananya Pandey

জাহ্নবী, অনন্যার মতো সুন্দর পিঠ আপনারও হতে পারে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পিঠখোলা পোশাকের আকর্ষণ নষ্ট করতে পারে পিঠের বাড়তি মেদ। হল্টারনেক পরতে গেলেই অস্বস্তি হয়। ডিপ কাট নকশাদার কোনও পোশাক বা ব্লাউজ় পরাই যায় না। শারীরচর্চার দ্বারা শরীরের সার্বিক মেদ নিয়ন্ত্রণ করা যায় ঠিকই, কিন্তু পিঠের মেদের জন্য আলাদাই ব্যায়াম প্রয়োজন। অনন্যা পাণ্ডে বা জাহ্নবী কপূরের মতো পিঠখোলা পোশাকে আপনিও কিন্তু মোহময়ী হয়ে উঠতে পারেন। এমন মসৃণ ও নির্মেদ পিঠ পাওয়া খুব একটা কঠিন নয়।

পিঠে, কোমরে কিংবা নিতম্বে অতিরিক্ত চর্বি জমার সমস্যা মূলত মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে সব মহিলার ওজন একটু বেশি তাঁদের প্রথমেই চর্বি জমতে শুরু করে শরীরের পিছনের অংশে। অতিরিক্ত চর্বি জমে কোমরে, পিঠে। শুধু ডায়েট করে বা হাঁটাহাঁটি করে, এই মেদ ঝরানো সম্ভব নয়। পিঠের মেদ কমানোর জন্য অন্যরকম কিছু ব্যায়াম আছে।

ল্যাট পুলডাউন

রেজ়িস্ট্যান্স ব্যান্ড নিয়ে এমন ব্যায়াম করা যায়। ব্যান্ডটি ধরে উপর থেকে নীচের দিকে ওজন টানতে হয়। এতে শরীরের উপরের অংশের মেদ ঝরে ও কাঁধ, বুক, পিঠ আরও প্রশস্ত হয়। শরীরের গড়ন ‘ভি’ আকারের মতো হয়। পিঠ নির্মেদ ও টানটান দেখায়।

স্ট্রেট লেগ ডেড লিফ্‌ট

এক লিটারের দু’টি এক লিটারের জলভরা বোতল দু’ হাতে নিন। সোজা দাঁড়িয়ে হাত দু’টি শরীরের পাশে রাখুন বোতল-সমেত। এ বার সামনের দিকে ঝুঁকতে শুরু করুন। হাঁটু ভাঙলেও কোমর থেকে মাথার অংশ যেন মাটির সমান্তরালে থাকে। আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরুন। কুড়ি বারে একটা সেট হয়। এই ব্যায়াম তিন সেট করতে হবে রোজ।

ক্রিসেন্ট মুন পোজ়

প্রথমে ডান হাঁটু ধীরে ধীরে ভাঁজ করে শরীরকে মাটির কাছাকাছি নিয়ে আসতে হবে। ডান পায়ের পাতা থাকবে মাটিতে। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পা প্রসারিত করতে হবে পিছন দিকে। শ্বাস নিতে নিতে দু’হাত মাথার উপরের দিকে তুলতে হবে। শরীরের উপরিভাগ যতটা সম্ভব হেলিয়ে দিতে হবে পিছনের দিকে। এই অবস্থানে থাকতে হবে ৩০ সেকেন্ড। তার পর অন্য পায়ে একই ভাবে করতে হবে আরও ৩০ সেকেন্ড। শ্বাসপ্রশ্বাস নিতে হবে স্বাভাবিক ভাবেই।

Fitness Tips Weight Loss Jahnvi Kapoor Ananya Panday

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy