Advertisement
E-Paper

অ্যানিমিয়ায় ভুগছিলেন শাহিদ-পত্নী মীরা! কোন স্যুপ খেলে বাড়বে হিমোগ্লোবিন, শিখিয়েছেন স্মৃতি ইরানি

দীর্ঘদিন ধরে মীরা রাজপুত অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার সমস্যায় ভুগছেন। মীরা তাঁর ভিডিয়োতে জানিয়েছেন, কী ভাবে অভিনেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একটি স্যুপের রেসিপি তাঁকে অ্যানিমিয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৮:৫৬
Mira Kapoor Tries Smriti Irani\\\'s Drumstick Dal Soup, A Perfect Protein Boost For Anemic People

স্মৃতি ইরানির কোন স্যুপের রেসিপিতে সেরে উঠছেন মীরা? ছবি: সংগৃহীত।

নিজের জীবনযাপন নিয়ে সমাজমাধ্যমে বরাবরই বেশ খোলামেলা মীরা রাজপুত। রূপচর্চা থেকে শুরু করে শারীরচর্চা, ফ্যাশন—এমন নানা বিষয়ে রকমারি ভিডিয়ো বানিয়ে ইতিমধ্যেই অভিনেতা শাহিদ কপূরের স্ত্রী ও উদ্যোক্তা মীরা সমাজমাধ্যমে ভীষণ জনপ্রিয়। সম্প্রতি এক ভিডিয়োতে তিনি জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে তিনি অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার সমস্যায় ভুগছেন।

অ্যানিমিয়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এই সমস্যা নতুন নয়। মীরার মতো এ দেশের অনেক মহিলাই ভুগছেন। শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখনই হিমোগ্লোবিনের ঘনত্ব কমতে থাকে। তখন সারা শরীরে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে। ফলে স্বাভাবিক ভাবেই শরীর দুর্বল হতে থাকে, ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দিতে থাকে।

মীরা তাঁর ভিডিয়োতে জানিয়েছেন, কী ভাবে অভিনেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একটি স্যুপের রেসিপি তাঁকে অ্যানিমিয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘‘একবার এয়ারপোর্টে স্মৃতি ইরানির সঙ্গে আমার দেখা হয়েছিল। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। তিনি আমায় একটি দুর্দান্ত স্যুপের রেসিপি বলেন। এই স্যুপ অ্যানিমিয়া থেকে সেরে ওঠার ক্ষেত্রে আমার শরীরে ম্যাজিকের মতো কাজ করে। যে সব মহিলা অ্যানিমিয়ার সঙ্গে লড়ছেন, তাঁদের প্রত্যেকের এই স্যুপ খাওয়া উচিত।’’

কী ভাবে বানাবেন?

প্রথমে মুসুর ডাল ভাল করে ধুয়ে একটি পাত্রে ভিজিয়ে রাখুন। সজনেডাঁটা ছোট ছোট করে কেটে নিন। এ বার প্রেশার কুকারে সামান্য ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, টম্যাটো, ডাঁটা এবং ভেজানো ডাল একসঙ্গে সেদ্ধ করতে দিন। সঙ্গে নুন এবং গোলমরিচ দিতে ভুলবেন না। প্রেশার কুকারে দুটো সিটি উঠলেই নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে প্রেশার কুকার থেকে ছাঁকনিতে সমস্তটা ঢেলে নিন। ভাল করে ছেঁকে নিয়ে উপর থেকে গোলমরিচগুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্যুপ।

Mira Kapoor Smriti Irani Anemia Food Habits

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy