Advertisement
E-Paper

ডায়েটে ‘চিট ডে’, জিমে চিরাচরিত ব্যায়াম প্রায় বাদ, তার পরও কী ভাবে চেহারা ধরে রেখেছেন মৃণাল

বলিউড অভিনেত্রীর ফিটনেসের দর্শনটা একটু অন্যরকম। তাঁর ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক রোহিত নায়ারের কথায়, মৃণালের লক্ষ্য কোনও নির্দিষ্ট ওজনের সংখ্যায় পৌঁছোনো নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬
Mrunal Thakur’s fitness coach Rohit Nair talks about her approach to fitness and diet

কোন কোন ধরনের ব্যায়াম করেন মৃণাল? ছবি: সংগৃহীত।

কার্ডিয়ো ব্যায়াম পছন্দ নয় তাঁর। ‘চিট ডে’-ও চাই। জিমের চিরাচরিত কায়িক শ্রমে মন মজে না। এত দাবিদাওয়া, তবু নির্মেদ, ছিপছিপে তন্বী চেহারা মৃণাল ঠাকুরের। কিন্তু কে বলেছে যে ফিট থাকতে গেলে ‘চিট ডে’ থাকতে নেই বা জিমে গিয়ে প্রচলিত ব্যায়ামই করতে হবে?

বলিউড অভিনেত্রীর ফিটনেসের দর্শনটা একটু অন্যরকম। তাঁর ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক রোহিত নায়ারের কথায়, মৃণালের লক্ষ্য কোনও নির্দিষ্ট ওজনের সংখ্যায় পৌঁছোনো নয়। বরং শরীরকে আরও শক্তিশালী করা, চলাফেরার ক্ষমতা বাড়ানো এবং এমন একটি কর্মক্ষম দেহ তৈরি করা, যা দীর্ঘ শুটিংয়ের ধকলও সামলাতে পারে। আর তাঁর পছন্দ অনুযায়ী নিত্যনতুন অনুশীলন করানো হয় মৃণালকে।

প্রায় এক দশক ধরে মৃণালের সঙ্গে পরিচয় রোহিতের। নায়িকার প্রশিক্ষণে শুধু দেহের আকার-আকৃতি বদলের দিকে জোর দেওয়া হয় না। মৃণালের পেশার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এমন একটি রুটিন, যেখানে দেহের শক্তি, পেশির নমনীয়তা, সহনশক্তি এবং মানসিক দৃঢ়তা— সবকিছুকেই গুরুত্ব দেওয়া হয়। মৃণাল এমন শারীরচর্চা চেয়েছিলেন, যা একঘেয়ে জিমের রুটিনের মধ্যে আটকে থাকবে না। সেই ভাবনা থেকেই তাঁর রুটিনে জায়গা পেয়েছে বক্সিং, কিকবক্সিং ধরনের লড়াকু ব্যায়াম। এগুলি শুধু শরীরের পেশি মজবুত করে না, হাত ও পায়ের সমন্বয়, ভারসাম্য, রিফ্লেক্স এবং সামগ্রিক শারীরিক দক্ষতাও বাড়াতে সাহায্য করে। সঙ্গে অবশ্য পিলাটিজ়, ফাংশনাল ব্যায়াম ইত্যাদিও করানো হয় নায়িকাকে। কার্ডিয়ো পছন্দ না হলেও কার্ডিয়োও যে জরুরি, তা মৃণাল জানেন। তাই মাঝেমধ্যে রুটিনে কার্ডিয়ো থাকলে অবাধ্য হন না অভিনেত্রী।

একই ভাবে খাওয়াদাওয়া নিয়েও নির্দিষ্ট কঠোর রুটিন নয়, ঘরোয়া সাধারণ খাবার রাখা হয়েছে তাঁর ডায়েটে। যাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, স্বাস্থ্যকর ফ্যাট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানও রয়েছে। রোহিতের মতে, সম্পূর্ণ কৃচ্ছ্রসাধনের পক্ষপাতী নন তিনি, তাই নায়িকার ডায়েটে মাঝেমধ্যে চিট ডে-ও রেখেছেন। এর ফলে খাবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় দেহের ও মনের।

যতই ব্যস্ততা থাকুক, শারীরচর্চাকে আলাদা করে সময় দেন তিনি। কখনও ভোরে অনুশীলন, কখনও শুটিংয়ের ফাঁকে প্রশিক্ষণ— সময় অনুযায়ী রুটিনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। রোহিতের মতে, মৃণালের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল শেখার মানসিকতা। শুধু নিয়ম মেনে অনুশীলন করা নয়, ওজন কমানো বা পেশির দৃঢ়তা বাড়ানো নয়, নতুন নতুন ব্যায়াম শিখতে চান তিনি, যাতে সব ক্ষেত্রেই দক্ষতা থাকে তাঁর।

Mrunal Thakur Fitness Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy