Advertisement
E-Paper

উদ্বেগ থেকে রেহাই পাচ্ছেন না কোনওভাবেই, দুশ্চিন্তায় ঘুমও কম হচ্ছে, তিন ব্যায়াম অভ্যাস করে দেখুন

বিনা কারণেই দুশ্চিন্তা মনে জন্ম দিচ্ছে অজানা ভয়ের। যে কোনও পরিস্থিতিতেই অতিরিক্ত উদ্বেগ, উৎকণ্ঠায় ভুগছে এখনকার প্রজন্ম। আর তা থেকেই দেখা দিচ্ছে ‘প্যানিক অ্যাটাক’। এর থেকে বাঁচার উপায় কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫
Overwhelmed by Stress, Calm Your Mind and Nervous System with These Yoga Poses

দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছেন না কিছুতেই, তিন ব্যায়াম রোজ অভ্যাস করে দেখুন। ছবি: ফ্রিপিক।

অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মনে জন্ম নেয় অজানা ভয়। যে কোনও পরিস্থিতিতেই উদ্বেগ সীমা ছাড়িয়ে যায়। উৎকণ্ঠা এতই বাড়ে যে হাত-পা কাঁপতে শুরু করে দেয়। শ্বাসকষ্টও হয় অনেকের। দুশ্চিন্তা থেকে রেহাই পেতে অনেকেই নানা প্রকার ওষুধ খেতে থাকেন যেগুলির পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক। তবে চিকিৎসকেরা বলছেন, উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে রেহাই পেতে শুধু ওষুধ নয়, নানা ধরনের ব্যায়াম অভ্যাস করতে হবে।

বক্স ব্রিদিং

শ্বাসের এক বিশেষ ব্যায়াম যা স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে। চার ধাপে করতে হয়। প্রথমে শ্বাস ছাড়ুন। তার পর ২০ সেকেন্ড স্থির হয়ে বসতে হবে। এর পর গভীর ভাবে শ্বাস টানুন টানা ১০ সেকেন্ড ধরে। শ্বাস ধরে রেখে ৫ গুনুন। তার পর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আবারও ১০ সেকেন্ড ধরে। এখানে শেষ নয়। শ্বাস ছাড়ার পরে আরও ৫-৬ সেকেন্ড শ্বাস ধরে রাখুন। তার পর একবারে শ্বাস ছেড়ে ২০ সেকেন্ড বিশ্রাম নিয়ে আবারও পদ্ধতিটি গোড়া থেকে করুন।

বিপরীত করণী বা লেগ-আপ ওয়াল পোজ়

চিত হয়ে শুয়ে দু’পা একত্রে সোজা করে মাটি থেকে উপরে তুলতে চেষ্টা করুন। হাতে ভর দিয়ে কোমর ধীরে ধীরে উপর দিকে তুলতে চেষ্টা করুন। শরীরের ভঙ্গি অনেকটা সর্বাঙ্গাসনের মতো হবে। তবে দুই পা ৯০ ডিগ্রিতে না রেখে সামান্য হেলিয়ে রাখতে হবে। শুরুতে দেওয়ালে ভর দিয়ে আসনটি অভ্যাস করতে পারেন, সে ক্ষেত্রে কোমর থেকে পা উপর দিকে তুলে দেওয়ালে রাখতে হবে।

যষ্টি আসন

প্রথমে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন। তার পর দু’টি হাত সোজা করে মাথার দু’পাশে তুলে রাখুন। এ বার মাথার উপর দিয়ে দু’টি হাত টান টান করে ধরে রাখুন। পায়ের পাতাও টান টান করে ভিতর দিকে টেনে রাখুন। এই অবস্থায় থাকুন অন্তত মিনিট দুয়েক।

Anxiety Attack Panic Attack Mental Health

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy