Advertisement
E-Paper

মনোবল তলানিতে? সহনশীলতা কমছে দিন দিন, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার তিন বিশেষ যোগাসন আছে

অল্পেই রাগ হয়ে যায়। ধৈর্য প্রায় নেই বললেই চলে। সবসময়েই মন অস্থির। আত্মবিশ্বাস তলানিতে চলে গিয়েছে। এমন মানসিক পরিস্থিতি থেকেও উত্তরণ সম্ভব। তিন যোগাসনেই সম্ভব হবে তা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৫:২৯
Rebuild Your Inner Strength, Powerful Yoga Asanas to Boost Confidence

মনোবল বাড়বে, আত্মবিশ্বাস ফিরে পাবেন তিন বিশেষ আসন অভ্যাসে। ছবি: ফ্রিপিক।

কর্মব্যস্ত সময়ে মনের অস্থিরতা বাড়ছে। মনোবল দিন দিন কমছে। সবসময়েই উদ্বেগ, উৎকণ্ঠায় ভুগছেন। মন ভাল থাকছে না কোনও সময়েই। সহনশীলতা হারিয়ে ফেলছেন দিনে দিনে। অল্পেই রাগ হচ্ছে, ধৈর্য প্রায় নেই বললেই চলে। দুশ্চিন্তার মেঘও জমছে। এমন সমস্যা কমবেশি সকলেরই। এর জন্য আলাদা করে ওষুধ খাওয়ার বা কাউন্সেলিং করানোর প্রয়োজন নেই। নিয়মিত যোগাসন অভ্যাসেই মনের অস্থিরতা কমবে, ফিরে পাবেন আত্মবিশ্বাসও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তথ্য বলছে, বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ নানা মানসিক সমস্যায় ভুগছেন। সকলেরই যে মানসিক রোগ আছে তা নয়। তবে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে বেশির ভাগেরই। তা থেকেই দেখা দিচ্ছে মানসিক নানা সমস্যা। কেউ অতিরিক্ত দুশ্চিন্তা করছেন, কারও উদ্বেগ বাড়তে বাড়তে বা প্যানিক ডিজ়অর্ডারের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কেই আবার একাকিত্বের অনুভূতিতে ভুগছেন। এই সব সমস্যারই সমাধান হতে পারে যোগাসনে।

ভ্রামরি প্রাণায়াম

ম্যাটের উপরে শিরদাঁড়া সোজা করে পা মুড়ে বসুন। মাথা ও ঘাড় টান টান রাখুন। দু’হাত থাকুক দুই হাঁটুর উপরে। এ বার মুখমণ্ডলের দিকে খেয়াল করুন। ঠোঁট যেন বন্ধ থাকে, কিন্তু দাঁতে দাঁত চেপে রাখবেন না। কনুই ভাঁজ করে হাত কানের কাছে আনুন। মধ্যমা কিংবা মাঝের আঙুল দিয়ে কান বন্ধ করুন। এ বার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস ছাড়ার সময় গলা থেকে মৌমাছির মতো গুনগুন শব্দ করুন। মুখ খুলবেন না, শব্দ বার হবে গলা থেকে। যত ক্ষণ পারবেন, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে গুনগুন শব্দ করবেন।

বীরভদ্রাসন

প্রথমে দুই পা দু’দিকে পর্যাপ্ত ব্যবধানে রেখে সোজা হয়ে দাঁড়ান। এ বার দু’হাত কান বরাবর উপরের দিকে তুলে নমস্কারের ভঙ্গিতে দাঁড়ান। কোমর থেকে দেহের উপরিভাগ এক দিকে ঘুরিয়ে নিন। যে পাশে ঘুরছেন, সেই পাশের হাঁটু ধীরে ধীরে ভাঁজ করুন। পিছনের পা ও শরীর সোজা রেখে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ৩০ সেকেন্ড থেকে পা বদলে ফের আসনটি করুন।

টিট্টিভাসন

টিট্টিভাসন বা ‘ফায়ারফ্লাই পোজ়’ অষ্টাঙ্গ যোগের একটি অংশ। এটি করলে যেমন শরীরের সমস্ত পেশির সক্রিয়তা বাড়ে, তেমনই মনও ভাল থাকে। প্রথমে দু’পায়ের পাতার মধ্যে দূরত্ব রেখে দাঁড়ান। ধীরে ধীরে কোমর ভাঁজ করে শরীর নামিয়ে আনুন, দুই হাতের তালু মাটি স্পর্শ করে থাকবে। এ বার দুই হাত ঘুরিয়ে পায়ের পিছন দিকে নিয়ে যান। হাতের উপর ভর করেই দুই পা তুলতে হবে। দুই পা সামনের দিকে প্রসারিত করে দিন, দুই পায়ের পাতা মাটির সঙ্গে সমান্তরালে থাকবে। এই ভাবে ৩০ সেকেন্ড থাকার চেষ্টা করুন।

mental health cure Mental State Yoga poses

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy