Advertisement
E-Paper

হেঁশেলের পাঁচ উপাদানের জাদুতে সহজ হবে জীবন! মানতে হবে সহজ কিছু উপায়, দূর হবে দুঃখকষ্ট

অনেক সময় বহু চেষ্টা করেও কোনও সমাধান পাওয়া যায় না। ঠিক সেই সময় কাজে আসে বাস্তুশাস্ত্রের কিছু উপায়। সেগুলি খুব সহজেই আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৫:৫৯
astrology

ছবি: এআই সহায়তায় তৈরি।

জীবন থাকলে সমস্যা তো থাকবেই। কিন্তু মাঝেমধ্যে সমস্যা এত বেশি হয়ে যায় যে কী করা উচিত বুঝে উঠতে পারি না। সে সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে আমাদের নাজেহাল হতে হয়। অনেক চেষ্টা করেও কোনও সমাধান পাওয়া যায় না। ঠিক সেই সময় কাজে আসে বাস্তুশাস্ত্রের কিছু উপায়। সেগুলি খুব সহজেই আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বাস্তুশাস্ত্রে যে কোনও সমস্যার সমাধান করে দিতে পারে। হেঁশেলের কিছু উপাদান দিয়েই সে সমস্ত টোটকা করা যায়। তবে অবশ্যই উপায়গুলো সঠিক ভাবে মেনে চলতে হবে।

উপায়:

পাকা তেঁতুল: প্রায় সব বাড়িতেই পাকা তেঁতুল থাকে। সেই তেঁতুলের একটা বীজ সব সময় নিজের কাছে রাখুন। এর ফলে শত্রুরা চেয়েও আপনার ক্ষতি করতে পারবে না।

হিং: হিং শুধুমাত্র খাবারে স্বাদ বৃদ্ধিতেই নয়, বাস্তুর সমস্যা মেটাতেও কাজে আসে। বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর করতে প্রতি দিন ঘর মোছার জলে হিং দিয়ে ঘর মুছুন।

মৌরি: দাম্পত্যকলহ থেকে মুক্তি পেতে কাচের বাটিতে ভর্তি করে মৌরি নিজেদের শোয়ার ঘরে রেখে দিন।

গোটা ধনে: টাকাপয়সা জলের মতো খরচ হচ্ছে? সে ক্ষেত্রে একটা লাল কাপড়ে কিছুটা গোটা ধনে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন।

গুড়: চাকরি পেতে সমস্যা হচ্ছে? সে ক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার গরুকে গুড় খাওয়ান।

Astro Tips Vastu Tips Vastu Shastra Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy