আয় বৃদ্ধির জন্য আমরা নানা ধরনের কাজ করে থাকি। অর্থাভাব ঘোচানোই এর মূল লক্ষ্য হয়। কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ মানুষের মনোমতো অর্থপ্রাপ্তি হয় না। কিংবা আয় মনোমতো হলেও হাতে টাকা থাকে না। এর নেপথ্যে রয়েছে নানা কারণ। সেগুলির মধ্যে অন্যতম হল বাস্তুর সমস্যা। এ ক্ষেত্রে সবার প্রথমে নজরে রাখা উচিত যে স্থানে টাকা রাখা হচ্ছে, সেখানকার বাস্তু কেমন হওয়া উচিত। বিশেষ কিছু জিনিস রয়েছে যা টাকা রাখার স্থানে রাখা উচিত নয়। অন্যথায় ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। কোন জিনিসগুলি সিন্দুকে রাখা অনুচিত, জেনে নিন।
আরও পড়ুন:
সিন্দুকে কোন জিনিসগুলি রাখা উচিত নয়?
ঋণের কাগজ: ঋণের কাগজপত্র কখনও টাকার সঙ্গে একত্রে রাখা উচিত নয়। এর ফলে টাকা আমাদের সঙ্গে থাকে না। হাত থেকে বেরিয়ে যায় বলে মনে করা হয়। সেই কারণে ঋণ সংক্রান্ত কাগজপত্র, টাকা সংক্রান্ত রসিদ প্রভৃতি জিনিস টাকা রাখার জায়গায় রাখা যাবে না।
মামলার কাগজ: মামলা সংক্রান্ত কাগজপত্র কখনও সিন্দুকে রাখা যাবে না। এর ফলে অর্থপ্রাপ্তির উপর নেগেটিভ প্রভাব পড়ে বলে মনে করা হচ্ছে। টাকা হাতে থাকে না। বিভিন্ন কারণে অর্থ সব সময় বেরিয়ে যায়।
আরও পড়ুন:
মরচে ধরা চাবি: টাকা রাখার জায়গায় মরচে ধরা চাবি রাখা অশুভ বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। সেই কারণে অর্থ সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হয়।
মৃত ব্যক্তির ছবি: অনেকেই মৃত ব্যক্তির ছবি সিন্দুকে রেখে থাকেন। উক্ত ব্যক্তির প্রতি থাকা শ্রদ্ধা এবং ভালবাসা থেকেই এমনটা করে থাকেন। তবে এ কাজ করাও অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে মনোমতো অর্থ উপার্জন করা যায় না।
আরও পড়ুন:
খালি গয়নার বাক্স: সিন্দুকে যে কেবল টাকা রাখা হয় তা নয়, অনেকে গয়নাও রাখেন সিন্দুকে। কিন্তু সেই গয়না বার করার পর সেটির খালি বাক্স সিন্দুকে রেখে দেওয়া যাবে না। এর ফলে অর্থভাগ্যের উপর কুপ্রভাব পড়ে বলে মনে করা হয়।