চৌকাঠ শুধুমাত্র ঘরের প্রবেশদ্বার নয়, বরং এটা হল বাড়ির রক্ষাকবচ। বাড়ির ভিতরের শুভ-অশুভ, ইতিবাচক-নেতিবাচক প্রভৃতি সমস্ত কিছু নির্ভর করে চৌকাঠের ওপর। বাস্তুশাস্ত্রে মনে করা হয়, সঠিক ভাবে চৌকাঠের রক্ষণাবেক্ষণ বাড়ির সুখ-সমৃদ্ধি বয়ে আনতে সাহায্য করে। বাস্তুশাস্ত্রে চৌকাঠের বেশ কিছু টোটকা দেওয়া আছে। সেগুলি সঠিক নিয়ম মেনে পালন করা জরুরি। এতে বাড়ির মঙ্গল হয়।
টোটকা:
১) বাস্তুশাস্ত্র অনুযায়ী চৌকাঠের আশপাশে কখনও আবর্জনা রাখতে নেই।
আরও পড়ুন:
২) সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ চৌকাঠে জল দেওয়া। যে বাড়িতে এই কাজ করা হয়, সেই বাড়িতে খুবই উন্নতি লক্ষ্য করা যায়।
৩) বাড়ির চৌকাঠে হলুদ জল দেওয়া খুবই শুভ, এ ছাড়া হলুদ এবং সিঁদুরের ফোঁটা দেওয়াও খুব শুভ।
৪) চৌকাঠ যদি কোনও ভাবে ভেঙে যায়, তা হলে দ্রুত তা ঠিক করা উচিত। বেশি দিন ভাঙা চৌকাঠ ফেলে রাখতে নেই।
৫) চৌকাঠের পাশে কখনওই ডাস্টবিন রাখতে নেই।
আরও পড়ুন:
৬) চৌকাঠে বসা এবং দাঁড়ানো খুবই অশুভ বলে মানা হয়।
৭) চৌকাঠে দাঁড়িয়ে অর্থের লেনদেন করাটাও অশুভ।
৮) চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন, শঙ্খ অথবা ঘণ্টা অঙ্কন করা খুবই শুভ।
আরও পড়ুন:
৯) চৌকাঠে রং করানো খুবই শুভ।
১০) কোনও শুভ অনুষ্ঠানে চৌকাঠ ফুল দিয়ে সাজানো খুবই শুভ।
১১) চৌকাঠের এক পাশে দাঁড়িয়ে অন্য দিক থেকে টাকা দেওয়া একেবারেই উচিত নয়। সম্পূর্ণ বাইরে এসে তবেই টাকা দিতে বা নিতে হয়।