Advertisement
E-Paper

মাথার কাছে মোবাইল রেখে ঘুমোনো থেকে বিছানায় ওষুধ রাখা, সাত ভুল কাজে গ্রহের অশুভ প্রভাব বৃদ্ধি পায়!

কিছু কাজ আমাদের করা অনুচিত। কিন্তু না জেনেও সেগুলি আমরা করে ফেলি। সে সকল ভুলের জন্য আমাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৩:১৪
mobile

ছবি: এআই সহায়তায় তৈরি।

দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হয়। নানা নতুন কাজে আমরা জড়িয়ে পড়ি। এর মধ্যে কিছু কাজ আমাদের করা অনুচিত। কিন্তু না জেনেও সেগুলি আমরা করে ফেলি। সে সকল ভুলের জন্য আমাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। গ্রহদের খারাপ প্রভাব গ্রাস করে। জ্যোতিষশাস্ত্র আমাদের জানিয়ে দেয় কোন কোন ভুল আমাদের করা একেবারেই করা উচিত নয় এবং কোন কাজ করলে কোন গ্রহ খারাপ হয়।

১) বিছানার উপর অনেকেই ওষুধ রেখে দেন। এটা করা একেবারেই উচিত নয়। বিছানার উপর ওষুধ রাখলে আমাদের রাহুর খারাপ প্রভাব ভোগ করতে হয়। এর ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়।

২) আমরা অনেকেই বিছানার নীচে জুতো রাখি। এটা করাও অশুভ বলে মানা হয়। বিছানার নীচে জুতো রাখলে শনি গ্রহের খারাপ প্রভাব ভোগ করতে হয়।

৩) বিছানার সামনে আয়না রাখা খুবই খারাপ বলে মনে করা হয়। বিছানার সামনে আয়না রাখলে রাহুর খারাপ প্রভাব পড়ে।

৪) বিছানার চাদর এবং বালিশের ঢাকনা নোংরা রাখা খুব খারাপ। এর ফলে শুক্র গ্রহ খারাপ হয়। বিছানার চাদর এবং বালিশের ঢাকনা সব সময় পরিষ্কার-পরিছন্ন এবং গুছিয়ে রাখতে হয়।

৫) ঘরের ভিতর শুকিয়ে যাওয়া ফুল একেবারেই রাখতে নেই, এর ফলে বুধ গ্রহের খারাপ প্রভাবের কবলে পড়তে হয়।

৬) মাথার কাছে অনেকেই ফোন নিয়ে ঘুমোতে যান। এটা করা একেবারেই উচিত নয়। এটা করলে রাহু গ্রহের খারাপ প্রভাব ভোগ করতে হয়।

৭) নিজের সাজসজ্জার জিনিস নোংরা এবং অগোছালো রাখতে নেই, এর ফলে শুক্র গ্রহের খারাপ প্রভাব ভোগ করতে হয়।

Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy