বহু মানুষেরই জীবনে অর্থ সংক্রান্ত সমস্যার শেষ নেই। পেশাজীবনেও খুশি হন না অনেকেই। এর নেপথ্যে রয়েছে বাস্তুর বিভিন্ন সমস্যা। বাস্তু যদি সমস্যাগ্রস্ত হয় তা হলে অনেক চেষ্টা করেও জীবনে উন্নতি করা যায় না। সে ক্ষেত্রে বাস্তুর সমস্যাগুলি কী ভাবে নাশ করা যায় সে দিকে নজর দেওয়া জরুরি। শাস্ত্র বলছে, সহজ চার উপায় মানলে পেশা এবং অর্থ সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। কী করতে হবে, জেনে নিন।
- বাড়ির উত্তর-পশ্চিম দিকে অর্থ এবং সম্পদ রাখা এড়িয়ে চলুন। এ ক্ষেত্রে খরচের পরিমাণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
আরও পড়ুন:
- দক্ষিণ এবং পশ্চিম দিকে মুখ দিয়ে বসে কাজ করা এড়িয়ে চলুন। এতে কর্মদক্ষতা লোপ পায় বলে বিশ্বাস। একই সঙ্গে কাজে প্রচুর ভুল হয় বলে জানাচ্ছে শাস্ত্র।
- কাজের ডেস্কে সবুজ গাছপালা রাখার চেষ্টা করুন। এতে কাজের পরিবেশে শুভ শক্তি বজায় থাকে। একই সঙ্গে কাজে মন বসাতে সুবিধা হয়।
- টাকা রাখার স্থান এবং কাজের জায়গার পাশে কখনও জুতো রাখবেন না। এতে কাজের উপর নেগেটিভ প্রভাব পড়ে। পেশাজীবনে উন্নতি আটকে যায়।