রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস রয়েছে। হিন্দু শাস্ত্র তেমনটাই দাবি করে। সেই কারণে রান্নাঘরের বাস্তুর ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মাথায় রাখা উচিত। অন্যথায় বাড়ির উপর কুপ্রভাব পড়ে। নানা দিক থেকে ক্ষতি হয়। রান্নাঘরে স্ল্যাবে বিশেষ কিছু জিনিস রাখা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। না মানলে মারাত্মক ক্ষতি হতে পারে বলে বিশ্বাস। কোন জিনিসগুলি রাখা উচিত নয়, জেনে নিন।
আরও পড়ুন:
ভাঙা বাসন: ভাঙা বাসন এমনিতেই ঘরে জমিয়ে রাখা শুভ নয়। যদি রাখাও হয়, তা হলে সেটি রান্নাঘরের স্ল্যাবে কোনও ভাবেই রাখা যাবে না। এতে দেবী অন্নপূর্ণা রুষ্ট হন। বাস্তুর উপর কুপ্রভাব পড়ে।
ওষুধ: রান্নাঘরের স্ল্যাবের উপর ওষুধ রাখা যাবে না। অনেকেই এই ভুল কাজটি করে থাকেন। তবে এমনটা করা মোটেও উচিত নয়। এতে ওষুধের কার্যকারিতা লোপ পায় বলে বিশ্বাস।
আয়না: আয়না রান্নাঘরের স্ল্যাবের উপর রাখা নিষিদ্ধ। অনেকেই ছোট আকৃতির আয়না নিয়ে সাজগোজ করার সময় ভুল করে সেটি রান্নাঘরের স্ল্যাবের উপর রেখে দেন। তবে এমনটা করা এড়িয়ে চলাই বাস্তুর জন্য মঙ্গলজনক।
আরও পড়ুন:
পরিষ্কার করার কাপড় বা ঝাড়ু: রান্নাঘর পরিষ্কারের পর ঝাড়ু বা কাপড় তৎক্ষণাৎ নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। সেগুলিকে রান্নাঘরের স্ল্যাবের উপর ভুল করেও রেখে দেওয়া যাবে না। এতে বাস্তুর ক্ষতি হয় বলে বিশ্বাস।
মশলার খালি কৌটো: মশলার খালি কৌটো রান্নাঘরের স্ল্যাবের উপর রেখে দেওয়া যাবে না। এতে আর্থিক ক্ষতি হতে পারে বলে বিশ্বাস। সেটিকে সরিয়ে তাকে তুলে রাখতে পারেন। সবচেয়ে ভাল হয় যদি মশলা পুরোপুরি শেষ হওয়ার আগেই সেটিকে পুনরায় ভর্তি করে ফেলা যায়।