সব মানুষেরই যেমন কিছু ভাল দিক থাকে, তেমনই থাকে কিছু খারাপ। আবার প্রত্যেক মানুষের সব কিছুই যে আমাদের ভাল লাগে তা-ও নয়। সকলেরই কিছু না কিছু খুঁত আমরা খুঁজে বার করি। শাস্ত্র বলছে, রাশি মেনে সকলের মধ্যে নানা খারাপ দিক দেখা যায়। তেমনই প্রতিটি রাশির ব্যক্তিদের মধ্যে থাকা কিছু স্বভাব অন্যদের ভাল লাগে না। তাঁদের সেই স্বভাবের জন্য আশপাশের মানুষেরা বিরক্ত হন, ভুলও বোঝেন। কোন রাশির কী স্বভাব অপরের পছন্দ নয়, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ- মেষ জাতক-জাতিকারা যে কোনও কথা মুখের উপর বলে দিতে পছন্দ করেন। তাঁদের এই স্বভাব সকলে পছন্দ করেন না।
বৃষ- পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারেন না বৃষ জাতক-জাতিকারা। এর পাশাপাশি এঁদের জেদ একটু বেশি হয়। সেই কারণে আশপাশের মানুষেরা এঁদের উপর বিরক্ত হন।
মিথুন- মিথুন জাতক-জাতিকাদের মধ্যে সব কিছু জানার প্রতি আগ্রহ দেখা যায়। কিছু সময় পেরিয়ে সেই আগ্রহ আবার কমেও যায়। সেই কারণে আশপাশের মানুষেরা এঁদের অনিয়মিত ভেবে ভুল করেন।
কর্কট- কর্কট জাতক-জাতিকাদের অতিরিক্ত আবেগ তাঁদের আশপাশের মানুষের কাছে অপছন্দের করে তোলে।
আরও পড়ুন:
সিংহ- সব জায়গায় নেতৃত্ব করার স্বভাব সিংহ জাতক-জাতিকাদের আশপাশের মানুষদের কাছে অপছন্দের করে তোলে।
কন্যা- যে কোনও কাজ নিখুঁত ভাবে করতে পছন্দ করেন কন্যা জাতক-জাতিকারা। তাঁদের এই স্বভাব অপরের মনে বিরক্তি সৃষ্টি করে।
তুলা- তুলা জাতক-জাতিকারা চট করে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। সেই কারণে অন্যরা এঁদের উপর বিরক্ত হন।
বৃশ্চিক- সব কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন না বৃশ্চিক জাতক-জাতিকারা। তাঁদের এই স্বভাব অনেকের মনে ক্ষোভ সৃষ্টি করে।
আরও পড়ুন:
ধনু- স্বাধীনতা ধনু জাতক-জাতিকাদের কাছে অতি পছন্দের। এঁরা কারও কথামতো চলতে পছন্দ করেন না। তাঁদের এই স্বভাব অপরের পছন্দ নয়।
মকর- বাস্তববাদী মকর জাতক-জাতিকারা মনের থেকে মাথার কথা শুনতেই বেশি পছন্দ করেন। এই স্বভাবের কারণে তাঁদের উপর অনেকেই রুষ্ট হন।
কুম্ভ- বহু মানুষ কুম্ভ জাতক-জাতিকাদের মধ্যে আবেগের অভাব রয়েছে মনে করেন। এঁরা ভালবাসা কথায় নয়, কাজের মাধ্যমে প্রকাশ করেন। তা সকলে বোঝেন না।
মীন- মীন জাতক-জাতিকারা ভাবুক প্রকৃতির হন। তাঁদের এই স্বভাব অনেকের মনে ক্ষোভ সৃষ্টি করে।