ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত সময়কাল হল পিতৃপক্ষ। অমাবস্যা হল পিতৃপক্ষের শেষ দিন। শাস্ত্র বা পুরাণ মতে পিতৃপুরুষ, পূর্বপুরুষ, ঋষি, পিতামাতা তুষ্ট হলে, তাঁদের আশীর্বাদে জীবদ্দশায় দীর্ঘায়ু, সন্তান, ধনসম্পত্তি, জ্ঞান এবং শান্তি লাভ হয়। চলতি বছর ২৬ সেপ্টেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। চলবে ১০ অক্টোবর, শনিবার পর্যন্ত। পিতৃপক্ষ শুরুর আগে বাড়িতে কিছু পরিবর্তন আনা আবশ্যিক বলে জানাচ্ছে শাস্ত্র। এতে নিজের এবং বাস্তুর মঙ্গল হয়। কী কী পরিবর্তন আনতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
- বাড়িঘর ভাল ভাবে পরিষ্কার করুন। কোথাও যেন কোনও ধুলো-ময়লা জমে না থাকে সে দিকে নজর রাখুন। এর পাশাপাশি জামাকাপড় বা অন্য কোনও জিনিসের স্তূপও জমিয়ে রাখা শুভ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। পিতৃপক্ষের আগে ঘরবাড়ি ভাল ভাবে পরিষ্কার করে, গুছিয়ে রাখুন।
- বাড়ির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকের সঙ্গে পূর্বপুরুষের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এই দু’দিকে অবশ্যই বিশেষ নজর দিন। মন চাইলে এখানে একটা তুলসীগাছও রাখতে পারেন।
আরও পড়ুন:
- বাড়ির নানা অংশ পূর্বপুরুষদের বা পরিবারের সকলের ছবি দিয়ে সাজাতে পারেন। এতে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় বলে মনে করা হয়।
- বাড়িতে বহু দিন ধরে খারাপ হয়ে পড়ে থাকা কোনও জিনিসটি সারিয়ে ফেলুন বা বাড়ি থেকে বার করে দিন। অকেজো জিনিস জমিয়ে রাখবেন না।