বাস্তু যদি শুভ শক্তিতে ভরে থাকে তা হলে আমাদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না। বিভিন্ন দিক থেকে সুফল প্রাপ্তি হয়। যে কোনও কাজ ঝঞ্ঝাট ছাড়াই মিটে যায়। সফলতা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের বিশেষ বাধার সম্মুখীন হতে হয় না। তবে বাড়ি যে কোনও ভাবে নেগেটিভ শক্তির কবলে চলে আসতে পারে। সেটা আমরা আগে থাকতে টের পাই না। টের পাওয়া সম্ভবও নয়। সেই কারণে প্রতি সপ্তাহের যে কোনও এক দিন বাড়িতে কিছু উপায় পালনের নিদান দেয় শাস্ত্র। এতে নাকি বাড়ির পরিবেশ শুদ্ধ হয়। কী কী করতে হবে জেনে নিন।
আরও পড়ুন:
বাড়ির পরিবেশ শুদ্ধ করার উপায়:
- ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে নিন। কাজটি যত সকালে করতে পারবেন, ততই ভাল।
- এর পর বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ ভাল ভাবে পরিষ্কার করে নিন। সেখানে যেন কোনও ধুলো-ময়লা না থাকে সে দিকে নজর রাখতে হবে।
- এ বার একটা ধূপকাঠি, লোবান বা কর্পূর নিয়ে ধরিয়ে সেই পরিষ্কার জায়গায় রেখে দিন। সেখানে একটু গঙ্গাজলও ছড়াতে পারেন। কিছু ফুল ছড়িয়ে দিতে পারেন।
আরও পড়ুন:
- তার পর সেখানে শান্ত মনে বসে মনস্কামনার কথা ভাবুন। জীবনে যা পেতে চাইছেন সেগুলি নিয়ে ভাবুন। এই সময় কোনও নেগেটিভ চিন্তা মাথায় আনা যাবে না।
- সব শেষে ধূপকাঠি বা লোবান বা কর্পূরটি সেখান থেকে তুলে সারা বাড়িতে ভাল করে ধোঁয়া ছড়ান। এর পরও সেটি পুরোপুরি পুড়ে না গেলে পুনরায় সেটিকে দক্ষিণ-পূর্ব কোণে রেখে দিন।