বহু বাড়িতেই মাঝেমধ্যে জিনিস ভেঙে যায়। এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। জিনিস ভাঙতেই পারে। তবে ঘন ঘন জিনিস ভাঙা মোটেই শুভ লক্ষণ নয়। বিশেষ করে, নির্দিষ্ট কিছু জিনিস যদি কিছু দিন পর পর ভাঙতে থাকে, তা হলে বুঝতে হবে গ্রহের কুপ্রভাব আপনার সঙ্গে রয়েছে। সেই কারণে এমনটা হচ্ছে। সেই মতে নির্দিষ্ট প্রতিকার মেনে চলা জরুরি। কোন জিনিস ভাঙার সঙ্গে কোন গ্রহের সম্পর্ক রয়েছে এবং কী প্রতিকার মানতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
কাচ বা বৈদ্যুতিন সামগ্রী ভাঙলে: বাড়িতে ঘন ঘন কাচ বা বৈদ্যুতিন জিনিসপত্র ভাঙলে বুঝতে হবে রাহুর খারাপ প্রভাব বাস্তুর উপর পড়েছে। এ ক্ষেত্রে ঘর পরিষ্কার রাখার চেষ্টা করুন। একই সঙ্গে প্রতি সপ্তাহে শৌচাগার পরিষ্কার করুন।
পুজোর সামগ্রী বা রান্নাঘরের জিনিস ভাঙলে: কিছু দিন পর পরই যদি হাত থেকে পুজোর সামগ্রী পড়ে ভেঙে যায় বা রান্নাঘরের জিনিস ভাঙতে থাকে, সেই লক্ষণও মোটেই শুভ নয়। বাড়ির উপর মঙ্গলের কুপ্রভাব পড়লে এমনটা হয় বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। এ ক্ষেত্রে প্রতি দিন বাড়ির সদর দরজায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
আরও পড়ুন:
লোহার বা ভারী কোনও জিনিস নষ্ট হলে: শনির প্রভাবের ফলে বাড়ির লোহার সামগ্রী এবং বেশি ওজনের জিনিসে সমস্যা দেখা যায় বলে জানাচ্ছে শাস্ত্র। এমনটা হলে শনির প্রতিকার মানা জরুরি। সম্ভব হলে প্রতি শনিবার নিরামিষ খান এবং শনিদেবের পুজো করুন।