Advertisement
E-Paper

পুজোর আগের মাসে সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার কোনও আশঙ্কা নেই তো? রাশি মিলিয়ে দেখে নিন

প্রেম-ভালবাসার দিক দিয়ে কেমন কাটবে মাসটি? জীবনে কি নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে? জ্যোতিষীর থেকে জেনে নিন।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬
love horoscope

ছবি: এআই সহায়তায় তৈরি।

সেপ্টেম্বরে কমবেশি সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা যেতে পারে। কারণ, গ্রহদের অবস্থানের পরিবর্তন। ১২টি রাশির জাতক-জাতিকারই বিভিন্ন বিষয়ে পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু পরিবর্তন ভালর জন্য হলেও, কিছু বদলের কারণে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেম-ভালবাসার দিক দিয়ে কেমন কাটবে মাসটি? জীবনে কি নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে? দাম্পত্যজীবনে কি সমস্যার আশঙ্কা রয়েছে? জ্যোতিষীর থেকে জেনে নিন।

মেষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মেষ রাশি সুফল পাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে এই মাস শুভ হবে না।

বৃষ রাশি: সেপ্টেম্বরে বৃষ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্কের কারণে সুফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও, পরবর্তী ভাগ শুভ হবে না।

মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে বাধা-বিপত্তি, সমস্যা প্রভৃতি থাকলেও, পরবর্তী ভাগে শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে এই মাস শুভ।

কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক কর্কট রাশিকে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।

সিংহ রাশি: সেপ্টেম্বরে সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান রাহুর। দাম্পত্য সম্পর্কে ছোটখাটো সমস্যা, অশান্তি থাকবে। প্রেম-প্রীতির ক্ষেত্র খুবই শুভ।

কন্যা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান হলেও, বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্কের কারণে কন্যা জাতক-জাতিকাদের দাম্পত্য সম্পর্কে শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও এই মাস শুভ।

তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শুভ গ্রহের দৃষ্টিসম্পর্ক শুভ ফল দান করে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসটি শুভ হবে না।

বৃশ্চিক রাশি: সেপ্টেম্বরে বৃশ্চিক জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির সম্পর্ক দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসটি শুভ হবে না।

ধনু রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে বাধা-বিপত্তি, সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।

মকর রাশি: সেপ্টেম্বরে দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান মকর রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসটি শুভ হবে না।

কুম্ভ রাশি: কুম্ভ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতু-সহ একাধিক গ্রহের অবস্থান কুম্ভ রাশিকে দাম্পত্যসুখ প্রাপ্তি থেকে বঞ্চিত করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ।

মীন রাশি: মীন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্র খুবই শুভ।

Love Horoscope Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy