চলতি অগস্টে মেষ রাশিতে অবস্থান করবে চন্দ্র। মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল। মঙ্গল ১৮ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। কর্কট রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। সিংহ রাশিতে একত্রে অবস্থান করবে রবি, বুধ এবং কেতু। বুধ আগামী ৭ এবং রবি ১৭ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। কন্যা রাশিতে অবস্থান করবে শুক্র। শুক্র আগামী ২ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু এবং মীন রাশিতে অবস্থান করবে শনি। গ্রহের অবস্থান অনুযায়ী রাশিচক্রের ১২টি রাশির এক এক জন, এক এক প্রকার ফল লাভ করবেন। কর্মক্ষেত্রেও ফলের পরিবর্তন ঘটবে। কারও ভাল যাবে, তো কারও খারাপ। রাশি মিলিয়ে দেখে নিন আপনার কেমন যাবে।
আরও পড়ুন:
মেষ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মেষ রাশিকে সফলতা দান করবে।
বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। কর্মক্ষেত্রে আশানুরূপ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: কর্মক্ষেত্রে শনির অবস্থান হলেও, বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্কের কারণে মিথুন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে।
কর্কট রাশি: সেপ্টেম্বরে কর্কট জাতক-জাতিকার কর্মক্ষেত্রের সঙ্গে শুভ গ্রহের দৃষ্টিসম্পর্কের কারণে শুভ ফলপ্রাপ্তি হবে।
আরও পড়ুন:
সিংহ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে শনির সম্পর্ক সিংহ রাশিকে কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।
কন্যা রাশি: সেপ্টেম্বরে কন্যা জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে বাধা-বিপত্তি থাকলেও, পরবর্তী ভাগে শুভ ফল পাবেন।
তুলা রাশি: কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান তুলা জাতক-জাতিকাদের সফলতা দান করবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে কেতু-সহ একাধিক গ্রহের অবস্থান পূর্ণ সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।
আরও পড়ুন:
ধনু রাশি: সেপ্টেম্বরে ধনু জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
মকর রাশি: কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মকর জাতক-জাতিকাদের সুফল প্রাপ্তি হবে।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্কের কারণে কুম্ভ জাতক-জাতিকাদের সফলতা প্রাপ্তি হবে।
মীন রাশি: সেপ্টেম্বরে মীন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে বাধাবিপত্তি থাকলেও, পরবর্তী ভাগে শুভ ফল পাবেন।