Advertisement
E-Paper

আলমারির উপর জিনিস জমানোয় বাধা নেই, তবে কিছু জিনিস সে স্থানে রাখা যাবে না, অন্যথায় ঘটবে অমঙ্গল!

শাস্ত্র বলছে, আলমারির উপর জিনিসপত্র রাখায় কোনও ভুল নেই। তবে কী রাখা হচ্ছে, না হচ্ছে সে দিকে নজর রাখা জরুরি।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৪
almirah

—প্রতীকী ছবি।

প্রায় প্রত্যেক বাড়িতেই আলমারির উপর বিবিধ জিনিস রাখার চল রয়েছে। জায়গা বাঁচানোর লক্ষ্যেই এমনটা করে থাকি আমরা। তবে তা করতে গিয়ে বাস্তুর কোনও ক্ষতি হচ্ছে কি না সে বিষয়ে হুঁশ বেশির ভাগ মানুষেরই থাকে না। শাস্ত্র বলছে, আলমারির উপর জিনিসপত্র রাখায় কোনও ভুল নেই। তবে কী রাখা হচ্ছে, না হচ্ছে সে দিকে নজর রাখা জরুরি। বিশেষ কিছু জিনিস রয়েছে যা আলমারির উপর রাখা অনুচিত। অন্যথায় বাস্তুর অমঙ্গল হয়। কোন জিনিসগুলি আলমারির উপর রাখা উচিত নয়, জেনে নিন।

আলমারির উপর কোন জিনিসগুলি রাখা যাবে না?

খালি ব্যাগ: আলমারির উপর অনেকেই খালি ব্যাগ বা স্যুটকেস রেখে দেন। শাস্ত্রমতে এই কাজ করা অনুচিত। খালি ব্যাগ বা স্যুটকেস হল শূন্যতার প্রতীক। তা আলমারির উপর রাখা মানে নেতিবাচক শক্তিকে নিজের দিকে আকৃষ্ট করা। তাই আলমারির উপর খালি ব্যাগ বা স্যুটকেস রাখা এড়িয়ে চলতে হবে।

পুরনো বাতিল জিনিস: অনেক বাড়িতে আলমারির উপরের অংশ খারাপ, বাতিল জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হয়। শাস্ত্রমতে এটি করাও উচিত নয়। আলমারির উপরিভাগ নষ্ট বা বাতিল জিনিস রাখার জন্য ব্যবহার করলে নিজেরই ক্ষতি হয়।

খারাপ বৈদ্যুতিন যন্ত্র: বাস্তুশাস্ত্র বলে খারাপ বৈদ্যুতিন যন্ত্র যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে সরিয়ে ফেলতে। সেটিকে আলমারির উপর কোনও মতে জমিয়ে রাখা যাবে না। এতে বাড়ির অমঙ্গল হয়। দুর্ভাগ্য সঙ্গ ছাড়ে না।

পুরনো জামাকাপড়: বহু ক্ষেত্রে দেখা যায় যে বাতিল জামাকাপড় আলমারির উপর জমিয়ে রাখা হচ্ছে যাতে পরে গিয়ে তা কোনও কাজে লাগানো যেতে পারে। এই কাজটি করাও মোটে বাস্তুসম্মত নয়। এতে বাস্তুর উপর কুপ্রভাব পড়ে। পুরনো জামাকাপড় যত তাড়াতাড়ি বাড়ি থেকে সরিয়ে ফেলতে পারবেন, ততই মঙ্গল।

ধুলোময়লা: আলমারির উপর ধুলোময়লা জমতে দেওয়া যাবে না। সেটিকে নিয়মিত পরিষ্কার করতে হবে। রোজ সম্ভব না হলেও, সপ্তাহের একটা দিন আলমারির মাথা পরিষ্কার করা আবশ্যিক।

Vastu Tips Vastu Shastra Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy