Advertisement
E-Paper

জন্মদিন মিলিয়েই বলে দেওয়া যাবে কার সঙ্গে সম্পর্কের সমীকরণ ভাল হবে না! জন্মতারিখ মিলিয়ে দেখে নিন

সংখ্যাতত্ত্বে এক এক সংখ্যা এক এক গ্রহের প্রতিনিধিত্ব করে। কোনও ব্যক্তি তাঁর জন্মদিন অনুযায়ী নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়। সমস্যার বিষয় যদি শত্রুসংখ্যার সঙ্গে সম্পর্ক স্থাপন হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১৫:৫১
numerology

—প্রতীকী ছবি।

অনেক সময় কোনও অপরিচিত ব্যক্তিকেও খুব কাছের বা পরিচিত বলে মনে হয়। কথা বলতে বা আলাপ করতে বেশ ভাল লাগে, তার সঙ্গ ভাল লাগে। কখনও কিছু মানুষের ক্ষেত্রে বিপরীত অনুভূতি হয়। উক্ত মানুষ কথা বললেও তাঁর সঙ্গে ঠিক ভাবে কথা বলতে ইছা করে না, মনে হয় কত ক্ষণে সে যাবে, কথা বলতে বা তাঁর সঙ্গ মনে ধরে না। পরিচিত মানুষের ক্ষেত্রেও এমনটা হয়। এর কারণ নির্দিষ্ট ব্যক্তির উপর গ্রহের প্রভাব। তবে কোন ব্যক্তির কাকে ভাল লাগবে এই বিষয় নির্বাচন করা সম্ভব জ্যোতিষশাস্ত্রের সাহায্যে। যদিও বিষয়টা বেশ জটিল। তবে সংখ্যাতত্ত্বের সাহায্যে এই বিষয় নির্বাচন খুব একটা জটিল নয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী মানুষের জন্মদিন খুবই গুরুত্বপূর্ণ। জন্মদিনের গুরুত্ব বোঝানোর জন্য সংখ্যাতত্ত্বে জন্মদিনের সংখ্যা নির্দিষ্ট ব্যক্তির জীবনে ভগবানের আশীর্বাদ সংখ্যা বলা হয়। জীবনে অনেক কিছু পরিবর্তন করা যায়, কিন্তু জন্মদিনের সংখ্যা বা জন্মদিন কখনও পরিবর্তন করা সম্ভব নয়। নির্দিষ্ট ব্যক্তির জন্মদিনের সংখ্যা অনুযায়ী, উক্ত ব্যক্তির জীবনে কোন গ্রহের প্রভাব বেশি তা-ও নির্ভর করে। জন্মদিনের সংখ্যাকে চালক সংখ্যা (ড্রাইভার নম্বর) বলা হয়। এর থেকেই জন্মদিনের সংখ্যা বা জন্মদিনের গুরুত্ব বোঝা যায়।

সংখ্যাতত্ত্বে এক এক সংখ্যা এক এক গ্রহের প্রতিনিধিত্ব করে। কোনও ব্যক্তি তাঁর জন্মদিন অনুযায়ী নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়। উক্ত গ্রহের মিত্র গ্রহের সংখ্যায় যে ব্যক্তির জন্ম তাঁর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা সম্ভব। সবচেয়ে সমস্যার বিষয় যদি শত্রুসংখ্যার সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। শত্রুসংখ্যার সঙ্গে বিয়ে, প্রেম থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত যে কোনও সম্পর্ক স্থাপনের পূর্বে চিন্তাভাবনা করা উচিত।

জন্মদিন অনুযায়ী কোন তারিখে জন্মানো ব্যক্তি আপনার জন্য যথোচিত নয়?

আপনার জন্মদিন ১, ১০ বা ২৮ তারিখ হলে ৬, ১৫, ২৪, ৮, ১৭, ২৬ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয় ।

আপনার জন্মদিন ২, ১১ বা ২০ তারিখ হলে ৪, ১৩, ২২, ৩১, ৭, ১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয়।

আপনার জন্মদিন ৩, ১২, ২১ অথবা ৩০ হলে ৫, ১৪, ২৩, ৬, ১৫, ২৪ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয়।

আপনার জন্মদিন ৪, ১৩, ২২ বা ৩১ হলে ৯, ১৮, ২৭ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয়।

আপনার জন্মদিন ৫, ১৪ বা ২৩ হলে ২, ১১, ২০ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয়।

আপনার জন্মদিন ৬, ১৫ বা ২৪ হলে ১, ১০, ২, ১১, ২০ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয়।

আপনার জন্মদিন ৭, ১৬ বা ২৫ হলে ৮, ১৭, ২৬ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয়।

আপনার জন্মদিন ৮ ,১৭ বা ২৬ হলে ১, ১০, ২, ১১, ২০, ৯, ১৮,২৭ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয়।

আপনার জন্মদিন ৯, ১৮ বা ২৭ হলে ৫, ১৪, ২৩, ৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্মানো ব্যক্তি যথোচিত নয় ।

Numerology Astrology Astrological Prediction Birth Number

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy