প্রায় প্রত্যেক মহিলাই সাজতে পছন্দ করেন। শাস্ত্রমতে মহিলাদের সেজেগুজে থাকা সুখী সংসারের চাবিকাঠি। যে পরিবারের মহিলা সেজেগুজে থাকেন, সেই পরিবারে ঝগড়া-অশান্তির পরিমাণ তুলনামূলক কম হয় বলে জানাচ্ছে শাস্ত্র। শাস্ত্রে বলছে সব বাড়ির মহিলাদের সারা দিন সামান্য হলেও সেজে থাকতে হয়। এর ফলে বাড়িতে সুখশান্তির পরিবেশ বজায় থাকে। অন্যথায় জীবনে অযথা কষ্ট ঘিরে ধরে। জ্যোতিষশাস্ত্রে এমন পাঁচটা সাজের কথা বলা হয়েছে যা অবশ্যই মহিলাদের করা উচিত। এর ফলে বাড়িতে দ্রুত সুখ-সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।
আরও পড়ুন:
নূপুর: মহিলাদের অবশ্যই সারা দিন নূপুর পরে থাকা উচিত। তবে সেই নূপুর রুপোর তৈরি হতে হবে। অন্য ধাতুর নূপুর পরলে চলবে না। নুপুরের শব্দ কেতু এবং শনি গ্রহকে শান্ত করে।
কাচের চুরি: মহিলাদের কাচের চুরি অবশ্যই পরা উচিত। কাচের চুরির শব্দে চন্দ্র গ্রহ মজবুত হয়। মনের কোণে থাকা অবসাদও এই শব্দে দূর হয় বলে বিশ্বাস।
কাজল: চোখে কাজল পরা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এর ফলে শনি এবং মঙ্গল গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে।
আরও পড়ুন:
নাভিতে সুগন্ধি: মহিলাদের নাভিতে সামান্য সুগন্ধি লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এর ফলে শুক্র গ্রহ মজবুত হয় এবং টাকাপয়সার সমস্যা থেকে রেহাই মেলে।
সোনার গয়না: প্রত্যেক মহিলাই নিজের শরীরে যতটা সম্ভব সোনা রাখুন, যদি বেশি সম্ভব না হয়, সামান্য হলেও সোনা শরীরে রাখুন।