বাস্তুশাস্ত্র বলে মরচে ধরা জিনিস বাড়িতে রাখা উচিত নয়। এতে বাস্তুর অকল্যাণ হয়। কিন্তু এমন বহু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যাতে সময়ের সঙ্গে মরচে ধরে যায়। তেমনই একটি জিনিস হল চাবি। অনেক ক্ষেত্রে বহু বছর ধরে ব্যবহার করে আসা তালা এবং চাবি, উভয়তেই মরচে পড়ে যায়। অনেক সময় আবার তালা হারিয়ে গেলেও, মরচে ধরা চাবি আমাদের কাছেই রয়ে যায়। প্রায় সমস্ত বাড়িতেই এমন নানা পুরনো চাবি আনাচকানাচে ঘুরে বেড়ায়। এতে কি বাস্তুর অমঙ্গল হয়? শাস্ত্রমত জেনে নিন।
আরও পড়ুন:
মরচে ধরা চাবি বাড়িতে রাখা কি অশুভ?
পুরনো, মরচে ধরা চাবি কখনও বাড়িতে জমিয়ে রাখা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এতে বাড়ির অমঙ্গল হয়। যে চাবি আর কোনও কাজে লাগে না, সেই চাবির গোছা জমিয়ে না রেখে তা বাড়ির বাইরে বার করে দেওয়াই শাস্ত্রসম্মত। অন্যথায় বাস্তুর লক্ষ্মীশ্রী নষ্ট হয় বলে বিশ্বাস। পুরনো চাবি বাড়ি থেকে বার করে দেওয়ার পর ঘর শুদ্ধ করতে হয় বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। এ ক্ষেত্রে কর্পূর জ্বালিয়ে সেই ধোঁয়া বাড়ির সর্বত্র ছড়াতে হবে।
আরও পড়ুন:
চাবি রাখার ক্ষেত্রে আর কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে?
- বাস্তুমতে, পশ্চিম দিকটি চাবি রাখার জন্য শ্রেষ্ঠ। বাড়ির এই দিকে চাবি রাখতে পারলে খুব ভাল হয়।
- চাবি সর্বদা নির্দিষ্ট চাবি রাখার জায়গায় রাখা উচিত। ঘরের সোফা, টেবিল প্রভৃতি জায়গায় যেখানে-সেখানে চাবি ছড়িয়ে রাখা উচিত নয়।
- রান্নাঘর বা ঠাকুরঘরে চাবি রাখা অনুচিত বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।