সৌরজগতের মধ্যমণি সূর্য। সূর্যকে কেন্দ্র করেই গ্রহেরা ঘুরছে। সূর্য থেকে এক এক গ্রহের নির্দিষ্ট দূরত্বে অবস্থান। বৃহস্পতি সূর্য থেকে কমবেশি ৭৭৮৪ লক্ষ কিলোমিটার দূরে নিজ কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে কমবেশি ৬২৮৭ লক্ষ কিলোমিটার দূরে ঘুরলেও, পৃথিবীর উপর বৃহস্পতির প্রভাব দানের ক্ষমতা মারাত্মক। সমস্ত গ্রহ পৃথিবী এবং সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে নিজ নিজ কক্ষপথে ঘুরলেও পৃথিবীর উপর সমস্ত গ্রহই কোনও না কোনও ভাবে প্রভাব দান করে।
আরও পড়ুন:
নিজ নিজ কক্ষপথে ঘূর্ণমান অবস্থায় যে কোনও গ্রহ পৃথিবীর সাপেক্ষে সূর্যের কাছে পৌঁছোলে, অর্থাৎ কৌণিক দূরত্ব কমবেশি ১০ ডিগ্রির মধ্যে হলে, ১০ ডিগ্রি পূর্ব থেকে ১০ ডিগ্রি পরে মোট ২০ ডিগ্রির মধ্যে অবস্থানকালে সূর্যের মারাত্মক প্রভাবের কারণে সেই গ্রহের পৃথিবীর উপর প্রভাব দানের ক্ষমতা কমে যায়। কখনও কখনও একদমই থাকে না। নির্দিষ্ট গ্রহের এই অবস্থাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় গ্রহের দগ্ধ অবস্থা বা অস্তমিত গ্রহ বলা হয়।
আরও পড়ুন:
যদিও অস্তমিত দশায় গ্রহের কোনও রূপ পরিবর্তন হয় না। কেবল মাত্র পৃথিবীর সাপেক্ষে নির্দিষ্ট গ্রহকে দগ্ধ বা অস্তমিত বলা হয়। কৌণিক দূরত্বের পরিবর্তনে, অর্থাৎ ১০ ডিগ্রি বা তার থেকে ক্রমশ দূরে সরতে থাকলে গ্রহের প্রভাব দানের ক্ষমতা ক্রমশ পূর্বের অবস্থায় ফিরে যায়। বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। সূর্য ১৬ জুলাই ভারতীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি সূর্যের খুব কাছে থাকার কারণে বর্তমানে সে অস্তমিত অবস্থায় আছে।
আরও পড়ুন:
বৃহস্পতি অস্তমিত অবস্থায় অবস্থান করবে আগামী ১৩ অগস্ট পর্যন্ত। তবে ১০ বা ১২ অগস্টের পরে বৃহস্পতির ফলদানের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাবে। বৃহস্পতির অস্তমিত অবস্থার কারণে যাঁরা বৃহস্পতির শুভ ফল পাচ্ছিলেন, তাঁরা আগামী ১০ বা ১২ অগস্ট পর্যন্ত শুভ ফলপ্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। যাঁরা বৃহস্পতির অশুভ ফল পাচ্ছিলেন, তাঁরা ১০ বা ১২ অগস্ট পর্যন্ত বৃহস্পতির অশুভ ফলপ্রাপ্তি থেকে নিষ্কৃতি পাবেন।