সনাতন ধর্মে পূর্বপুরুষদের, অর্থাৎ পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানোর একটা পবিত্র সময় হল পিতৃপক্ষ। এই বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর রবিবার থেকে। শেষ হবে ১০ অক্টোবর। এই পবিত্র দিনগুলোতে বিশেষ কিছু কাজ করা একেবারেই উচিত নয়। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়।
আরও পড়ুন:
কোন কাজগুলো এই সময় করতে নেই?
১) এই সময় বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ, অর্থাৎ বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন প্রভৃতি করতে নেই।
২) এই সময় নতুন বাড়ি, নতুন গাড়ি, জমি প্রভৃতি কিনতে নেই। এমনকি নতুন কোনও ব্যবসাও শুরু করতে নেই।
৩) পিতৃপক্ষ চলাকালীন নতুন পোশাক, সোনা-রুপোর গয়না এবং জুতো কেনা থেকেও বিরত থাকুন।
৪) এই সময় নখ, চুল কাটা অনুচিত।
আরও পড়ুন:
৫) পূর্বপুরুষদের জন্য যদি রান্না করা হয়, তা হলে লোহার কড়াই একেবারেই ব্যবহার করা যাবে না।
৬) পিতৃপক্ষ চলাকালীন পশুপাখিদের খাবার খাওয়ানো খুবই ভাল বলে মানা হয়।
৭) এই সময় নতুন ঝাঁটা এবং লবণ কেনা থেকে বিরত থাকুন।
৮) এই ১৬ দিন বাড়ির সদর দরজায় সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দেওয়ার নিয়ম রয়েছে।
আরও পড়ুন:
৯) এই সময় কোনও খাবারেই হিং দিতে নেই। হিং খাওয়া এই সময় নিষিদ্ধ।
১০) এই সময় কোনও বিবাহিত মহিলা সিঁদুর কিনবেন না।
১১) পিতৃপক্ষ চলাকালীন কোনও মতেই কাউকে টাকা ধার দেবেন না এবং নেবেনও না।
১২) যদি সম্ভব হয় তা হলে এই সময় সর্ষের তেল না কিনলেও খুব ভাল হয়।