Advertisement
E-Paper

চট করে প্রেমে পড়েন না, পছন্দের মানুষকে চেনায় গুরুত্ব দেন! তিন রাশির ব্যক্তিরা সময় নিয়ে ভালবাসেন

কিছু রাশির ব্যক্তিরা সহজে প্রেমে পড়েন না। কাউকে ভালবাসার ক্ষেত্রে এঁরা সময় নিয়ে এগোন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রত্যেক রাশির মধ্যেই কিছু না কিছু বৈশিষ্ট্য দেখা যায়। সেই বৈশিষ্ট্যগুলিই তাদের সকলের থেকে আলাদা করে। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই রাশিচক্রের ১২টি রাশির প্রত্যেকে একই রকম হয় না। সেই মতে বিচার করে বলা হচ্ছে, কিছু রাশির ব্যক্তিরা সহজে প্রেমে পড়েন না। কাউকে ভালবাসার ক্ষেত্রে এঁরা সময় নিয়ে এগোন। মানুষটাকে ভাল ভাবে জেনে, চিনে তার পর সিদ্ধান্ত নেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।

কোন তিন রাশির ব্যক্তিরা প্রেমে পড়তে সময় নেন?

বৃষ- বৃষ রাশির ব্যক্তিরা চট করে কারও প্রেমে পড়ে যান না। এঁরা প্রথমে মানুষটিকে ভাল ভাবে চেনেন, তাঁর সঙ্গে সময় কাটান, পছন্দ-অপছন্দগুলি মিলছে কি না সে সমস্ত কিছু যাচাই করে দেখেন। তার পর সম্পর্কের দিকে পা বাড়ান বৃষ জাতক-জাতিকারা। চট করে কাউকে ভালবাসতে পারেন না বৃষ রাশির ব্যক্তিরা।

কন্যা- কোনও মানুষকে খুব পছন্দ হলেই তাঁর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন না কন্যা জাতক-জাতিকারা। প্রথমে মানুষটির সঙ্গে আদৌ কোনও মিল রয়েছে কি না সেই বিষয়টি যাচাই করে দেখেন এঁরা। তার পর সময় নিয়ে সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেন। ঘুরলে, কথা বললেই যে সম্পর্কের তকমা দিতে হবে সে বিষয়ে বিশ্বাসী নন কন্যা জাতক-জাতিকারা।

মকর- মকর জাতক-জাতিকারা ভাল লাগা আর ভালবাসার ফারাক বোঝেন। কাউকে ভাল লেগে গেলেই যে তাঁর সঙ্গে প্রেম করতে হবে সে মতে বিশ্বাস রাখেন না এঁরা। মানুষটিকে জানা-চেনার বিষয়ে গুরুত্ব দেন এঁরা। সময়ের সঙ্গে বন্ধুত্বের গভীরতা বৃদ্ধি পেলে তার পর ভালবাসার সম্পর্কের দিকে পা বাড়ান এঁরা।

Astrological Prediction Love Horoscope Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy