অনেকেরই জানা আছে যে, সিংহ রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে। অন্য দিকে চাঁদ প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে। বর্তমানে সেটি কর্কটে রয়েছে। ৯ তারিখ চন্দ্র রাশি পরিবর্তন করে সিংহে প্রবেশ করবে। আড়াই দিন সেখানেই থাকবে। সৃষ্টি হবে কেতু আর চাঁদের সংযোগ। এর ফলে তিন জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে নানা পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
চাঁদ এবং কেতুর সংযোগের ফলে কোন তিন জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে পরিবর্তন দেখা যাবে?
১: সূর্য দ্বারা নিয়ন্ত্রিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জীবনে আসবে বিভিন্ন পরিবর্তন। চাকরি বা ব্যবসা ঘিরে মনে বিভিন্ন প্রশ্ন জাগবে। পেশাজীবনে বদল আনার ইচ্ছা জাগতে দেখা যাবে। ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মনে নতুন কোনও মানুষের প্রতি অনুভূতি জাগতে পারে। মন চাইলে সেই অনুভূতির কথা উক্ত মানুষকে জানাতে পারেন।
২: চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত হন ২ জন্মসংখ্যার ব্যক্তিরা। আপনাদের মধ্যে নিজের ব্যক্তিত্ব ঘিরে নানা সংশয় কাজ করবে। মন চাইবে ব্যক্তিত্বে বিশেষ পরিবর্তন আনার। ২ জন্মসংখ্যার ব্যক্তিদের চাহিদা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কাছের মানুষদের সঙ্গে তা নিয়ে ঝামেলা লাগতে পারে। চেষ্টা করুন যে কোনও জিনিস নিয়ে বেশি চিন্তা না করার।
আরও পড়ুন:
৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের চালনা করে কেতু। আপনাদের আধ্যাত্মিক জিনিসের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। নিজের বাহ্যিক সৌন্দর্যের প্রতি আগ্রহী হয়ে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের নিজের বেশভূষায় পরিবর্তন আনতে মন চাইবে। আপনারা এমন কিছু করবেন যা দেখে আশপাশের মানুষেরা চমকে যাবেন। ভয়ের কোনও কারণ দেখা যাচ্ছে না।