Advertisement
E-Paper

তেজপাতার তেজে কাটবে দুর্দশা! সপ্তাহের নির্দিষ্ট দিনে এক উপায় পালন করলেই ঘটবে চমক, বদলাবে জীবন

রান্নার পাশাপাশি বাস্তুর সুরক্ষাতেও তেজপাতা অত্যন্ত কার্যকরী। শাস্ত্রে তেজপাতা সহযোগে বিশেষ এক উপায় পালনের কথা বলা রয়েছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০
bay leaves

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রায় প্রত্যেক ভারতীয়ের বাড়িতেই তেজপাতা ব্যবহার করা হয়। হেঁশেলের এই উপাদানের জুড়ি মেলা ভার। তেজপাতার ব্যবহারে রান্নার স্বাদ বৃদ্ধি পায়। তবে রান্নার পাশাপাশি বাস্তুর সুরক্ষাতেও তেজপাতা অত্যন্ত কার্যকরী। শাস্ত্রে তেজপাতা সহযোগে বিশেষ এক উপায় পালনের কথা বলা রয়েছে। সপ্তাহের নির্দিষ্ট দিনে সেই উপায় পালন করলে বাড়িতে শুভ শক্তি আকৃষ্ট করা যায়। উপায়টি সম্বন্ধে জেনে নিন।

তেজপাতার উপায়:

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধ্যায় এই উপায়টি পালন করতে হবে। প্রথমে ঠাকুরঘর পরিষ্কার করে সেখানে একটি প্রদীপ জ্বালাতে হবে। এর পর ধুনুচি বা অন্য কোনও পাত্রে দুটো বা তার বেশি তেজপাতা নিয়ে জ্বালান। এর পর সেই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। খেয়াল রাখতে হবে, বাড়ির সমস্ত ঘরে যেন ধোঁয়াটি ছড়িয়ে পড়ে। অন্যথায় সুফল প্রাপ্তি হবে না। পর পর কয়েক সপ্তাহ এই কাজটি করার পর ফল বুঝতে পারবেন।

উপকারিতা:

  • শান্তি লাভ করা যায়। মন ভাল থাকে। দুশ্চিন্তা থেকে রেহাই মেলে।
  • আটকে থাকা কাজ মিটে যায়। কাজের পথে আসা সমস্ত বাধা থেকে রেহাই পাওয়া যায় বলে বিশ্বাস।
  • সংসারের উপর যদি কারও কুনজর থাকে, সেটি থেকেও মুক্তি পেতে পারেন।
Bay leaf Astro Tips Astrology Astrological Remedies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy