লটারি কেটে উপহার বা টাকা জেতার মজাই আলাদা। এই খেলায় বিশেষ বিনিয়োগ না করেই অনেকটা লাভ করা যায়। কিন্তু সেই লাভের জন্য কপালে প্রাপ্তিযোগ থাকা জরুরি। অন্যথায় ক্ষতি হওয়া আবশ্যিক। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ, ৬ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে লটারি কেটে কারা লাভবান হতে পারে, দেখে নিন।
মেষ– এই সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকাদের লটারি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। লটারির দিকটা ভালই দেখা যাচ্ছে।
বৃষ- বৃষ রাশির ব্যক্তিরা এই সপ্তাহে লটারির দিকে আগ্রহী হতে পারেন, তবে সপ্তাহের শুরুতে লটারি কাটতে যাবেন না।
আরও পড়ুন:
মিথুন– সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকারা লটারির জন্য তৈরি থাকতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির দিকটা উত্তম প্রকৃতির দেখা যাচ্ছে। তবুও বুঝে লটারির দিকে এগোতে হবে।
সিংহ– লটারির দিকটা সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা ভাল দেখা যাচ্ছে না। তবে সপ্তাহের শুরুতে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
কন্যা– সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের লটারিভাগ্য মধ্যম প্রকৃতির দেখাচ্ছে। মন চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারি কাটা থেকে বিরত থাকাই ভাল হবে। লটারির দিকটা ভাল দেখা যাচ্ছে না।
বৃশ্চিক– সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা মধ্য এবং শেষ ভাগে লটারি কাটতে যাবেন না, প্রথমের দিকটা শুভ।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারি কাটতে পারেন। প্রথমের দিকটা লটারির জন্য বেশ ভাল।
মকর– লটারির ক্ষেত্রে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের যে কোনও সময় মকর রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল দেখা যাচ্ছে, তবে খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
আরও পড়ুন:
কুম্ভ– কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহে আয়ের দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে।
মীন– মীন রাশির জাতকরা এই সপ্তাহে কম অঙ্কের লটারি কাটতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)