শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষ। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। পিতৃপক্ষ মানেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা। তাঁদের আত্মাকে তুষ্ট করার উদ্দেশ্যে এই সময়কালে হিন্দুরা বিভিন্ন উপায় পালন করে থাকেন। এর মধ্যে অন্যতম কাককে খাবার দেওয়া। পিতৃপক্ষে অনেকেই কাকেদের জলখাবার দেন। বিশ্বাস, এই সময় পূর্বপুরুষেরা কাকের রূপ ধরে আমাদের কাছে আসেন। তবে এ কথা কি আদৌ ঠিক? শাস্ত্রমত জেনে নিন।
আরও পড়ুন:
পিতৃপক্ষে পূর্বপুরুষেরা কি কাকের রূপ ধরে আসে?
গরুড় পুরাণ মতে, কাক হল যমরাজের দূত। মনে করা হয়, মর্ত্যলোক থেকে সব তথ্য কাকেরাই যমলোকে বহন করে নিয়ে যায়। সেই কারণে পিতৃপক্ষে কাকেদের জলখাবার খাওয়ানো শুভ মনে করা হয়। তবে পিতৃপক্ষে পূর্বপুরুষেরা যে কেবল কাকের রূপেই আসেন, তা কিন্তু নয়। শাস্ত্র বলছে, তাঁরা চাইলে যে কোনও রূপেই আপনার কাছে আসতে পারে। তাই এই সময় কোনও পশুপাখি যদি আপনার কাছে এসে খাবার চান, তা হলে সেটিকে অভুক্ত ফেরাবেন না। কিছু না কিছু খাবার দেবেন।
আরও পড়ুন:
উপকারিতা:
- পিতৃপক্ষে কাকেদের খাবার খাওয়ালে কোষ্ঠীতে থাকা পিতৃদোষ কেটে যায় বলে মনে করা হয়।
- কাকের সঙ্গে যে হেতু শনিদেবের সম্পর্ক রয়েছে, তাই শনিদেবের কৃপাও লাভ করা যায়।