Advertisement
E-Paper

বছরের আট নম্বর মাসে লটারি কেটে ভাগ্য বদলাতে পারে কাদের? কারা লটারিতে টাকা হারাতে পারেন?

লটারি কাটার পূর্বে প্রাপ্তিযোগ কী বলছে তা দেখে নিলেই টাকা হারানোর ভয় অনেকটা কমে যায়। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৭:৫৭
lottery

ছবি: এআই সহায়তায় তৈরি।

লটারি কাটার বাসনা অনেকের মনেই থাকে। কিন্তু টাকা খোয়া যাবে এই ভয়ে সকলে সেই কাজ করে উঠতে পারেন না। লটারিতে যে টাকা হারানোর ভয় রয়েছে এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। তবে প্রাপ্তিযোগ থাকলে লটারি কেটে কোটিপতি হওয়াও কোনও অস্বাভাবিক বিষয় নয়। সেই কারণে লটারি কাটার পূর্বে প্রাপ্তিযোগ কী বলছে তা দেখে নিলেই টাকা হারানোর ভয় অনেকটা কমে যায়। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। অগস্ট মাসে কোন রাশি লটারি কেটে কেমন ফল পাবে, দেখে নিন।

অগস্টের লটারি-ভাগ্য:

মেষ: অগস্টে মেষ জাতক-জাতিকাদের লটারি কেটে খুব একটা লাভের আশা নেই। মাসের মধ্যভাগে তা-ও এক বার চেষ্টা করতে পারেন, বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

বৃষ: লটারির দিক দিয়ে অগস্ট মাসটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য মোটামুটি থাকবে। মন চাইলে মাসের যে কোনও সময় কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

মিথুন: মিথুন জাতক-জাতিকাদের অগস্টে লটারি কাটা উচিত হবে না। হঠাৎ প্রাপ্তির তেমন কোনও যোগ নেই। অযথা খরচ করা উচিত হবে না।

কর্কট: অগস্টে মন চাইলে কর্কট জাতক-জাতিকারা লটারি কেটে দেখতে পারেন। মাসের যে কোনও সময়ই আপনাদের লটারি কাটার জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে।

সিংহ: লটারির দিক দিয়ে অগস্টে সিংহ জাতক-জাতিকাদের ভাগ্য ভাল দেখা যাচ্ছে। বিশেষ প্রাপ্তির যোগ রয়েছে মাসের শুরুর দিকে।

কন্যা: অগস্ট কন্যা জাতক-জাতিকাদের লটারি কাটার জন্য শুভ বলে মনে করা হচ্ছে না। লটারির পিছনে টাকা না ঢালাই বুদ্ধির কাজ হবে।

তুলা: অগস্টের প্রথম এবং শেষ ভাগে তুলা জাতক-জাতিকারা মন চাইলে লটারি কাটতে পারেন। মধ্যভাগে লটারির দিকে পা বাড়ানো উচিত হবে না।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা অগস্টে লটারি কেটে দেখতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ রয়েছে। এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।

ধনু: লটারির দিক থেকে ধনু জাতক-জাতিকারা মোটামুটি ফল পাবেন। মাসের শেষের দিকে চেষ্টা করতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

মকর: অগস্টে মকর রাশির ব্যক্তিরা লটারি কেটে খুব ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। মাসের যে কোনও সময় চেষ্টা করে দেখতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরা অগস্টে লটারি কেটে লাভের মুখ দেখতে পাবেন না। তাই ও দিকে না যাওয়াই ভাল হবে।

মীন: লটারির দিক থেকে এগিয়ে আছেন মীন জাতক-জাতিকারা। অগস্টের যে কোনও সময় আপনারা লটারি কেটে লাভবান হতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে প্রথমে কম অঙ্কের লটারি কাটাই বুদ্ধির কাজ হবে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy