Advertisement
E-Paper

অযোধ্যা, বদ্রীনাথের পর প্রণামী চুরির অভিযোগ গুজরাতের মন্দিরে! সিসিটিভি ফুটেজ ফাঁসের জেরে তদন্ত, গ্রেফতারি

গুজরাটের বনাসকাঁঠা জেলার অম্বাজি মন্দিরেও প্রণামী চুরির অভিযোগ প্রকাশ্যে এল। সমাজমাধ্যমে একটি পুরনো সিসিটিভি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তার জেরে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৫:৪১
After of Ayodhya Ram Mandir and Badrinath Dham, allegation of donation theft now at Gujarat’s Ambaji Temple

বনাসকাঁঠার সেই অম্বাজি মন্দির। ছবি: সংগৃহীত।

অযোধ্যার রামজন্মভূমি মন্দির এবং উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে বিতর্কের আবহেই, এ বার গুজরাটের বনাসকাঁঠা জেলার অম্বাজি মন্দিরেও প্রণামী চুরির অভিযোগ সামনে এল। সমাজমাধ্যমে একটি পুরনো সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দানবাক্স থেকে কথিত চুরির দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

ফাঁস হওয়া ভিডিয়ো (আনন্দবাজার ডট কম যার সত্যতা যাচাই করেনি) অনুযায়ী, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক কর্মী মন্দিরের প্রণামী গণনার কক্ষ থেকে ১ লক্ষ টাকা চুরির চেষ্টা করার সময় ধরা পড়েন। মন্দির কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি মে মাসে ঘটে। অভিযুক্ত চিরাগ ঠাকোর সে সময় ভক্তদের প্রণামীর টাকা গণনার সময় একটি নগদের বান্ডিল চুরি করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শৌচাগারে যাওয়ার অজুহাতে গণনার কক্ষ থেকে বার হওয়ার সময় অভিযুক্তের পকেট থেকে টাকার বান্ডিলটি পড়ে যায়, যা অন্য কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে।

ঘটনার পরেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তে আরও দু’জন আউটসোর্সিং কর্মীর জড়িত থাকার অভিযোগও সামনে আসে। মন্দির প্রশাসন এফআইআর দায়ের করার পর তিন জনকেই গ্রেফতার করা হয় এবং সঙ্গে সঙ্গেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। ঘটনা সম্পর্কে বনাসকাঁঠার জেলাশাসক এবং ‘শ্রী আরাসুরি অম্বাজি মাতা দেবস্থান ট্রাস্ট’-এর ম্যানেজিং ট্রাস্টি মিহির পটেল জানান, স্বচ্ছতা বাড়ানো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ট্রাস্ট একটি বিস্তারিত আদর্শ আচরণবিধি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর বা এসওপি) চালু করেছে। তিনি বলেন, “অভিযুক্ত তিন জন কর্মীকে তখনই অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এর পর প্রণামী গণনার প্রক্রিয়াকে আরও নিশ্ছিদ্র করতে একটি নতুন এসওপি ঘোষণা করা হয়।’’

temple theft Gujarat Ayodhya Ram Mandir Ram Mandir Badrinath donation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy