দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিল চেয়ে রবিবার ফের পথে নামছে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’। কনট প্লেস থেকে রামলীলা ময়দান পর্যন্ত তাদের মিছিল করার কথা। একই দিনে, প্রায় একই সময়ে পাল্টা পথে নামছে বিজেপি-ও। ১৯৮৪ সালের শিখবিরোধী অশান্তির প্রতিবাদে কংগ্রেসের বিরুদ্ধে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন হরদীপ সিংহ পুরী, রেখা গুপ্তারা। দুই কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার রাজধানীর রাজপথ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। পুলিশও প্রস্তুত।
বিজেপির অভিযোগ, ১৯৮৪ সালের অশান্তির বর্ষপূর্তিতেই বর্তমান কর্মসূচি সাজিয়েছে কংগ্রেস। ওই সময় নিহতদের স্মৃতির উদ্দেশে তাই পাল্টা মিছিল করবে শাসকদল। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির হরিনগর বাস ডিপো থেকে মিছিল শুরু হবে। চলবে তিলকনগর মেট্রো স্টেশন পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা ছাড়াও ওই মিছিলে যোগ দেওয়ার কথা হর্ষ মলহোত্র, এইচএস ফুলকা, মজিন্দর সিংহ সিরসা, বাঁসুরী স্বরাজের মতো নেতৃত্বের। মিছিলে থাকবেন ৪২ বছর আগের অশান্তিতে ক্ষতিগ্রস্তেরাও। শহিদগঞ্জ সাহিব গুরুদ্বারে বিজেপি সাংসদ বিক্রমজিৎ সিংহ সাহনি ভাষণ দেবেন। থাকবেন অশান্তিতে নিহতদের পরিবার, পরিজনেরা।
আরও পড়ুন:
অন্য দিকে, রবিবার রামলীলা ময়দানে জ্ঞানেশবিরোধী প্রতিবাদ কর্মসূচিতে জমায়েতের ডাক দিয়েছে কংগ্রেস-সহ বিজেপিবিরোধী দলগুলি। কনস্টিটিউশন ক্লাবে সকাল ১১টা থেকেই নেতা-সাংসদেরা জড়ো হবেন। মিন্টো রোড-কনট প্লেস সংযোগস্থল থেকে বেলা ১২টায় তাঁদের মিছিল শুরু হবে। গন্তব্য রামলীলা ময়দান। এই মিছিলে রাহুল, মল্লিকার্জুন খড়্গে ছাড়াও থাকতে পারেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিরা। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবও বিরোধী মিছিলে যোগ দেবেন। ‘ইন্ডিয়া’র এই ‘চলো দিল্লি’ অভিযানে একাধিক ছাত্র সংগঠন যোগ দেওয়ার কথা জানিয়েছে। আইসা নেত্রী নেহা বোরা সমর্থকদের জমায়েতের আবেদন জানিয়েছেন। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই কর্মসূচিকে সমর্থন করলেও রবিবার তারা পথে থাকছে না। দলের প্রধান অভিজীত দিপকে জানিয়েছেন, তাঁরা আদ্যোপান্ত এই রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি যোগ দেবেন না। তবে আয়োজকদের পাশে আছেন।
শাসক ও বিরোধী মিছিলকে মাথায় রেখে দিল্লিতে বাড়তি সতর্ক পুলিশ। শুধু রামলীলা ময়দানেই ১০ হাজার পুলিশ আধাসেনা মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন অংশে ২৫০টির বেশি অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। রাস্তায় রয়েছে ব্যারিকেড। উৎসবের মরসুমে এই আন্দোলন কর্মসূচি একেবারেই ভাল চোখে দেখছেন না দিল্লির ব্যবসায়ীরা। দাবি, এতে তাঁদের ব্যবসা মার খাচ্ছে। আন্দোলনের জেরে অনেকেই কেনাকাটা করতে বেরোচ্ছেন না। এতে দীপাবলির বাজারে ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়িক সংগঠনগুলি লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে চিঠিও দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
- সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
-
শেষমুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’! নাম ও পদ্ধতি পাল্টেছিল আগেই, নেপথ্যে কোন কোন কারণ?
-
ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা, এখনও ‘অজানা’ জায়গায় আটক সিজেপি প্রধান দিপকে, দাবি সঙ্গীদের
-
তেরঙা যাত্রার জন্য বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে! যন্তর মন্তরের কাছ থেকে নেহাকেও আটক করল দিল্লি পুলিশ
-
‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল পুলিশ, তবে নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্টও
-
বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস