Advertisement
E-Paper

অর্ণবের তাণ্ডবে অন্ধ্রে ৫ জনের মৃত্যু! ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা

মৌসম ভবন সূত্রে খবর, ঘণ্টাছয়েক ধরে চলে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া। সকাল সাড়ে ৮টা নাগাদ ওই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ ঢুকে পড়ে স্থলভাগে। আর তার পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়টি। অর্ণবের প্রভাবে অন্ধ্র এবং ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৬:৫০
Five people died due the effect of Cyclone Arnab

অর্ণবের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ভেঙে পড়েছে বহু গাছ। বুধবার অন্ধ্রপ্রদেশে। ছবি: পিটিআই।

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব এখনও অব্যাহত অন্ধ্রপ্রদেশ, ওড়িশায়। এই প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃত্যুর খবর এসেছে বিশাখাপত্তনম, আনারাপল্লি, কাকীনাডা, কোনাসীমা এবং পশ্চিম গোদাবরী থেকে। ঘূর্ণিঝড়ের জেরে কারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে গাছ পড়ে।

প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে অর্ণব। মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫-১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও কোথাও ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশে। এ ছাড়া ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও চলছে ঝড়ের তাণ্ডব।

মৌসম ভবন সূত্রে খবর, ঘণ্টাছয়েক ধরে চলে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া। সকাল সাড়ে ৮টা নাগাদ ওই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ ঢুকে পড়ে স্থলভাগে। আর তার পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়টি। অর্ণবের প্রভাবে অন্ধ্র এবং ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি। দুই রাজ্যের ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাঘাত ঘটেছে বিদ্যুৎ পরিষেবাতেও। অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়েছে বলে খবর।

অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে। অর্ণবের কারণে বেশ কয়েকটি উড়ান বাতিলও করা হয়েছে। বন্ধ স্কুল-সহ শিক্ষাপ্রতিষ্ঠানও। প্রভাব পড়েছে ট্রেন পরিষেবাতেও। আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকীনাডা, কোনাসীমা জেলার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। শুধু অন্ধ্র নয়, ওড়িশার গোপালপুর, পুরী-সহ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব চলে।

সংক্ষেপে
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে।
  • ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হবে মঙ্গলবার থেকে।
  • বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
Cyclone Heavy Rainfall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy