মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার ও পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয় অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণবের। এর প্রভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় শুরু হয়। লন্ডভন্ড হয়ে যায় অন্ধ্র এবং ওড়িশার বিস্তীর্ণ এলাকা। এর জেরেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ওড়িশার বেশ কয়েকটি জেলায়। জারি হয়েছে লাল সতর্কতাও। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ওড়িশার বিভিন্ন অঞ্চলের কী অবস্থা সে সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেগুলি।
আরও পড়ুন:
অর্ণবের ভ্রুকুটি থেকে রেহাই পায়নি পুরীর জগন্নাথমন্দিরও। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে প্রবল বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে মন্দিরচত্বর। সেখানে দাঁড়িয়ে রয়েছেন জনা কয়েক পুণ্যার্থী। সকলেই নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে চেষ্টা করছেন।
পুরীর মন্দিরে প্রায় সব সময় যে বিপুল জনসমাগম দেখা যায়, সে তুলনায় লোকসংখ্যা খুবই কম। দুর্যোগই এর কারণ বলে মনে করা হচ্ছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, জলমগ্ন হয়ে গিয়েছে মন্দিরের আশপাশের এলাকাও।
আরও পড়ুন:
আরও একটি ভিডিয়োয় ধরা পড়েছে পুরীর সমুদ্রতট। সেখানে দেখা যায়, লাল পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। এর পর দেখা যায় একটি গাড়িতে করে সমুদ্রের পারে ঘুরছেন তিন ব্যক্তি। সমুদ্রের জলে স্নান করতে নামা পর্যটকদের জল থেকে উঠে আসার নির্দেশ দিচ্ছেন তাঁরা। তাঁদেরও হাতে লাল পতাকা। সকলকে সতর্ক করার জন্য বাঁশিও বাজানো হচ্ছে।
আরও পড়ুন:
‘সুনীল.মিলু’ এবং ‘সৌম্য_৯৯_’ নামের দু’টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োগুলি ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সেগুলি দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। প্রকৃতির এই তাণ্ডবনৃত্য দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে।
- ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হবে মঙ্গলবার থেকে।
- বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
-
অর্ণবের অবশিষ্টাংশেও ভোগান্তির আশঙ্কা! উপকূলের দিকে এগোচ্ছে নতুন নিম্নচাপ অঞ্চল, কোথায় কতটা প্রভাব
-
অর্ণবের ‘চোখ’ ঢুকে পড়ল স্থলভাগে, ‘ল্যান্ডফল’ সম্পন্ন! অন্ধ্র ও ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি, ১৫০ কিমি বেগে হাওয়া
-
অন্ধ্র উপকূলে ‘ল্যান্ডফল’ শুরু ঘূর্ণিঝড় অর্ণবের! প্রভাব পড়ছে কলকাতা-সহ বাকি জেলাতেও, চলছে বৃষ্টি
-
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কত কিমি বেগে ঝড়? বাংলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা
-
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ ঝাপটা লাগবে পশ্চিমবঙ্গের উপকূলেও! ফিরতে নির্দেশ মৎস্যজীবীদের, ভারী বৃষ্টি ৬ জেলায়, কলকাতায় কী হবে