অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছিল অর্ণব। স্থলভাগে প্রবেশের পর থেকেই তা শক্তি হারিয়েছে। দুর্বল হতে হতে এখন তা সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত। তবে দাপট এখনও শেষ হয়নি। অর্ণবের ওই অবশিষ্টাংশের প্রভাবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। হতে পারে ভারী বর্ষণ। একইসঙ্গে সমুদ্রে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার দিকেও আবহবিদেরা নজর রেখেছেন।
হাওয়া অফিস জানিয়েছে, অর্ণবের অবশিষ্টাংশ আপাতত ছত্তীসগঢ় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে শক্তি হারিয়ে তা শুক্রবার সকালে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়। এর সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে সাড়ে চার কিলোমিটার উচ্চতায়। এর প্রভাবে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
-
‘দেশ বিপদে পড়লে ওরা আনন্দ পায়!’ বিরোধীদের তোপ মোদীর, পশ্চিম এশিয়ায় সঙ্কটের সুযোগ নিয়ে অশান্তির চেষ্টার অভিযোগ
-
‘তদন্ত সংক্রান্ত তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছে, নষ্ট হচ্ছে সুনাম’! হাই কোর্ট গুরুত্ব না-দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
-
নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে সাগরে! কোন দিকে এগোতে পারে? অর্ণব কোথায় কী অবস্থায়? দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কত দিন
আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরছে। বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছেই তার অবস্থান। তবে আরও পশ্চিমে সরে ওই নিম্নচাপ অঞ্চল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছোবে এবং ৩১ অক্টোবরের মধ্যে তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। তার পরের দু’দিনে নিম্নচাপের অভিমুখ থাকবে পশ্চিম-উত্তর পশ্চিম। অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধীরে ধীরে এগোবে সেটি। হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে বলে আপাতত মনে হচ্ছে না। তবে পরিস্থিতি ও নিম্নচাপ অঞ্চলের গতিবিধির দিকে নজর রাখা হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু জেলায়। তবে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরের অন্যত্রও। রবিবার ওই চার জেলা ছাড়াও সতর্কতা রয়েছে কোচবিহারে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে এই সমস্ত জায়গায় বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ৪ নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর ধীরে ধীরে আবহাওয়া শুকনো হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে।
- ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হবে মঙ্গলবার থেকে।
- বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
-
জগন্নাথমন্দিরে অর্ণবের চোখরাঙানি, পুরীর সমুদ্রতটেও জারি লাল সতর্কতা! ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ভিডিয়ো ভাইরাল
-
অর্ণবের ‘চোখ’ ঢুকে পড়ল স্থলভাগে, ‘ল্যান্ডফল’ সম্পন্ন! অন্ধ্র ও ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি, ১৫০ কিমি বেগে হাওয়া
-
অন্ধ্র উপকূলে ‘ল্যান্ডফল’ শুরু ঘূর্ণিঝড় অর্ণবের! প্রভাব পড়ছে কলকাতা-সহ বাকি জেলাতেও, চলছে বৃষ্টি
-
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কত কিমি বেগে ঝড়? বাংলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা
-
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ ঝাপটা লাগবে পশ্চিমবঙ্গের উপকূলেও! ফিরতে নির্দেশ মৎস্যজীবীদের, ভারী বৃষ্টি ৬ জেলায়, কলকাতায় কী হবে