বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। তার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপকূলেও। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে থাকবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের তাই আলাদা করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হবে মঙ্গলবার থেকে। ঢেউ ‘অতি উত্তাল’ও হয়ে উঠতে পারে। তাই বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। যাঁরা গিয়েছেন, সোমবারের মধ্যেই তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার: ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই চার জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।
বৃহস্পতিবার: দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
শুক্রবার: মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে কলকাতাও।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলায়।
কলকাতায় মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে কলকাতার দু’একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিন তিনেক তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তার পর উত্তর ও দক্ষিণবঙ্গের পারদ দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। তা ক্রমে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বুধবার দুপুরে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে।
- ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হবে মঙ্গলবার থেকে।
- বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
-
অর্ণবের অবশিষ্টাংশেও ভোগান্তির আশঙ্কা! উপকূলের দিকে এগোচ্ছে নতুন নিম্নচাপ অঞ্চল, কোথায় কতটা প্রভাব
-
জগন্নাথমন্দিরে অর্ণবের চোখরাঙানি, পুরীর সমুদ্রতটেও জারি লাল সতর্কতা! ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ভিডিয়ো ভাইরাল
-
অর্ণবের ‘চোখ’ ঢুকে পড়ল স্থলভাগে, ‘ল্যান্ডফল’ সম্পন্ন! অন্ধ্র ও ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি, ১৫০ কিমি বেগে হাওয়া
-
অন্ধ্র উপকূলে ‘ল্যান্ডফল’ শুরু ঘূর্ণিঝড় অর্ণবের! প্রভাব পড়ছে কলকাতা-সহ বাকি জেলাতেও, চলছে বৃষ্টি
-
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কত কিমি বেগে ঝড়? বাংলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা