Advertisement
E-Paper

স্পা না করেও নরম হবে চুল, নির্মূল হবে খুশকি, পুজোর আগে করিয়ে নিন ‘হেয়ার ডিটক্স থেরাপি’

ডিটক্স চুলেরও হয়। দীর্ঘদিন ধরে মাথার ত্বকে জমে থাকা ধুলোময়লা, মৃতকোষের কারণেই চুল পড়া বাড়ে। খুশকির উৎপাতও হয়। পুজোর আগে নরম-মসৃণ ও ঝলমলে চুল চাইলে, দুই রকম হেয়ার ডিটক্স থেরাপি করিয়ে নিতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৫
Hair Treatments for Silky and Dandruff-Free Hair This Festive Season

হেয়ার ডিটক্স থেরাপি কী, কোন কোনটি করাতে পারেন, খরচ কত? ছবি: ফ্রিপিক।

চুলের জন্যও হয় ডিটক্স। মাথার ত্বকে জমে থাকা ধুলোময়লা, মৃতকোষ টেনে বার করে দেওয়ারও থেরাপি আছে। আর তা করলেই চুল স্বাভাবিক নিয়মে নরম ও মসৃণ হয়ে ওঠে, চুলের জেল্লাও বাড়ে। একটা সময়ে মনে করা হত, চুল ভাল রাখতে স্পা করিয়ে নিলেই হবে। নিদেনপক্ষে আরও একটু খরচ করতে পারলে কেরাটিন থেরাপি করাতেন কেউ কেউ। ইদানীং তারকাদের মতো মসৃণ, ঝকঝকে চুল পেতে হেয়ার স্মুদনিং করানোর চলও হয়েছে। তবে এ সবে যাঁদের অনীহা, তাঁরা হেয়ার ডিটক্স করিয়ে দেখতে পারেন।

চুলের ডিটক্স থেরাপি নানা রকম হয়। চুলের সমস্যা বুঝে তা করানো হয়। পুজোর আগে রেশমের মতো চুল চাইলে ও খুশকি নির্মূল করতে হলে দু’ধরনের থেরাপি করাতে পারেন।

অ্যামিনো অ্যাসিড গ্লস থেরাপি

এই থেরাপি করালে চুল নরম ও মসৃণ হয় এবং স্মুদনিং ছাড়াই সোজা দেখায়। এই ধরনের ডিটক্স থেরাপি সিরাম দিয়ে করা হয়। এর উদ্দেশ্য হল চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বৃদ্ধি করা। চুলে যে প্রাকৃতিক কেরাটিন থাকে তা তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়েই। এই থেরাপির মাধ্যমে চুলে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করা হয়। এতে চুলের জেল্লা বাড়ে, চুল পড়াও কমে যায়।

এই থেরাপিটি করাতে চুলে তরল অ্যামিনো অ্যাসিড সিরাম দিয়ে মাসাজ করা হয়। তার পর হিট ক্যাপ পরিয়ে রাখা হয়। জল দিয়ে ধুয়ে কোল্ড ব্লো-ড্রাই করা হয় যাতে চুল ঝলমল করে। চুল খুব রুক্ষ ও খসখসে হলে এবং চুল পড়ার সমস্যা বাড়লে এই থেরাপি করিয়ে নিতে পারেন। এতে রাসায়নিক ছাড়াই চুলের জেল্লা বাড়বে। এই থেরাপির আনুমানিক খরচ ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। কোন ধরনের সালোঁয় করাচ্ছেন, তার উপর খরচ নির্ভর করবে।

পুজোর আগে কোন থেরাপি করাবেন?

পুজোর আগে কোন থেরাপি করাবেন?

হাইড্রা-স্ক্যাল্প ডিটক্স থেরাপি

ত্বকে যেমন হাইড্রাফেশিয়াল করা হয়, তেমন চুলেও করা হয়। এটি একপ্রকার হাইড্রেটিং বিউটি থেরাপি যার কদর বাড়ছে। স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ ‘স্ক্যাল্প স্ক্রাব’ দিয়ে মাথার ত্বকে জমে থাকা মৃতকোষ ও ধুলোময়লা পরিষ্কার করা হয়। এর পর হাইড্রা-জেট দিয়ে স্প্রে করে মাথার ত্বক থেকে সমস্ত ময়লা ধুয়ে ফেলা হয়। এর পর হাইড্রেটিং মাস্ক দিয়ে মাথা মাসাজ করা হয়। এই থেরাপি করালে খুশকির সমস্যা দূর হয়, পাতলা চুলের ঘনত্বও বাড়ে। এই ডিটক্স থেরাপির আরও উন্নত সংস্করণও আছে। সে ক্ষেত্রে আলট্রাসাউন্ড যন্ত্রের সাহায্যে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেওয়া হয়।

মাথায় খুব বেশি ঘাম ও ময়লা জমে যাঁদের, বেশিক্ষণ হেলমেট পরে থাকতে হয়, তাঁরা এই থেরাপি করালে উপকার পেতে পারেন। চুলের এই থেরাপির খরচ ২০০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে।

Hair treatment Beauty Therapy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy