Advertisement
E-Paper

সালোঁয় দামি গোল্ড ফেশিয়াল নয়, বাড়িতে টম্যাটো দিয়েই করতে পারেন রূপচর্চা, শিখে নিন পদ্ধতি

পুজোর আগে অনেকেই নানা রকম ফেশিয়াল করাবেন বলে ভেবেছেন। গোল্ড ফেশিয়াল নিয়ে ইদানীং আলোচনা বেশি। তবে খরচ করে তেমন ফেশিয়াল করাতে না চাইলে, বাড়িতে টম্যাটো দিয়েই রূপচর্চা সেরে নিতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৩
টম্যাটো দিয়েই ঝকঝকে হবে ত্বক, ফিরবে জেল্লা, ব্যবহার পদ্ধতি শিখে নিন।

টম্যাটো দিয়েই ঝকঝকে হবে ত্বক, ফিরবে জেল্লা, ব্যবহার পদ্ধতি শিখে নিন। ছবি: ফ্রিপিক।

পুজোর আগে ফেশিয়াল করাবেন ভেবেছেন। গোল্ড ফেশিয়াল নিয়ে ইদানীং মাতামাতি বেশি। অনেক তারকাই করান। তাঁদের সমাজমাধ্যমে সেসবের ছবিও দেখা যায়। তবে খরচ দেখে যদি তেমন ফেশিয়াল করাতে না চান, তা হলে বাড়িতে টম্যাটো দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। পার্লারের রাসায়নিক মেশানো ফেশিয়ালের তুলনায় বাড়িতে তাজা টম্যাটো দিয়ে ত্বকের জেল্লা বাড়বে বেশি। কম সময়েই ঝকঝকে হয়ে উঠবে ত্বক।

টম্যাটো দিয়ে কী ভাবে রূপচর্চা করবেন?

টম্যাটো-মধুর প্যাক

২ টেবিল চামচ টম্যাটোর ক্বাথ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক নরম রাখতে সাহায্য করবে ওই রূপটান। পাশাপাশি দাগছোপও দূরে রাখবে।

টম্যাটোর রস

টম্যাটোর রস মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব কাটিয়ে ত্বক উজ্জ্বল করতে সক্ষম। এর ফলে ব্রণ, ব্ল্যাকহেড্স‌, হোয়াইটহেডসের মতো সমস্যাগুলোও দূরে থাকে। এক টুকরো টম্যাটো নিয়ে সারা মুখে ঘষে তার রসটা লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পন্থা মেনে চললে দূর হবে তৈলাক্ত ত্বকের সমস্যা।

অ্যালো ভেরা ও টম্যাটো

১ টেবিল চামচ টম্যাটো পিউরির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ভাল ভাবে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ২০ রেখে দিন। তার পরে জল দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলে ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

টম্যাটো ও মুলতানি মাটি

টম্যাটোর শাঁস বার করে নিন। তাতে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ পুদিনা পাতা বাটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এ বার এই প্যাক সারা মুখে লাগিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই প্যাক লাগালেই ত্বকের জেল্লা ফিরবে। ত্বক হবে কোমল, সতেজ এবং টান হবে।

Skin Care Tips Tomato Beauty Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy