Advertisement
E-Paper

টাকাই কি সুখের চাবিকাঠি! ভাল থাকার কোন সংজ্ঞায় বিশ্বাসী অভিনেতা মাধবন

সম্পদে লুকিয়ে সুখের চাবিকাঠি? সাক্ষাৎকারে অভিনেতা মাধবন জানালেন ভাল থাকার কোন সংজ্ঞায় বিশ্বাসী তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ১৭:৩৯
টাকা থাকলেই কি সুখে থাকা যায়, কী মনে করেন অভিনেতা মাধবন।

টাকা থাকলেই কি সুখে থাকা যায়, কী মনে করেন অভিনেতা মাধবন। ছবি:সংগৃহীত।

অর্থ, সম্পদ, প্রাচুর্য যাঁর আছে, তাঁর চেয়ে বেশি সুখী কে? এমনটা মনে করেন অনেকেই। অর্থই সুখের চাবিকাঠি কি না, সে প্রশ্ন উঠেছে বার বার। তবে বিতর্কের অবসান হয়নি।

সাম্প্রতিক একটি পডকাস্টে অর্থ এবং সুখের সম্পর্ক নিয়েই নিজের ভাবনা প্রকাশ করলেন অভিনেতা আর মাধবন। প্রশ্ন তুললেন, যিনি ভিক্ষা করতে গিয়ে ১০০ টাকা পেয়েছেন, আর যিনি ৩০ হাজার কোটি টাকা লাভের আশায় পেয়েছেন ২০ হাজার কোটি টাকা, দু’জনের মধ্যে সুখী কে— সেই ভিক্ষুক, যিনি এক দিন আশাতীত বাড়তি টাকা পেয়েছেন, না কি, যিনি লাভ করেও আশা পূরণ করতে পারেননি, তিনি?

টাকা থাকলেই সুখ, এই ভাবনায় যেমন অনেকে বিশ্বাস করেন, তেমন ব্যতিক্রমও আছে। অর্থই সুখের মূল কারণ, এমন ভাবনায় পুরোপুরি বিশ্বাসী নন অভিনেতা। মাধবনের কথায়, কারও স্বপ্ন হতে পারে রোলস রয়েস গাড়ি কেনা। আবার যিনি শিল্পপতি পরিবারের সন্তান, তাঁর কাছে এই গাড়ি পাওয়া অত্যন্ত সাধারণ বিষয়।

অভিনেতা বলছেন, ‘‘আপনি টাকাপয়সা বা অর্থের নিরিখে সুখকে মাপতে চাইতে গেলে সহসাই টের পাবেন, এই পারস্পরিকতা আসলে অবাস্তব। বিশ্বের সর্বেপক্ষা ধনী ব্যক্তি কি ১০ কোটির সম্পত্তির অধিকারীর চেয়ে ১০০ গুণ বেশি সুখী?’’ মাধবনের কথায়, সুখ নির্ভর করে একজন ব্যক্তি কী ভাবে মানসিক চাপ, দুঃখ, সমস্যা সামলাচ্ছেন, তার উপরে।

উল্লেখ্য, প্রখ্যাত শিল্পপতি গোপালস্বামী নায়ডুর আত্মীজীবনীমূলক চলচ্চিত্র ‘জিডিএন’ মুক্তি পেয়েছে শুক্রবার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাধবন।

R Madhavan Happiness

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy