Advertisement
E-Paper

ভাত পুড়ে গিয়েছে? ভিজে তোয়ালে আর এক টুকরো পাউরুটিতেই হবে সমাধান, কৌশল জেনে নিন

রান্না চাপিয়ে একটু অন্যমনস্ক হলেই ভাত বা পোলাও কিংবা তরকারি পুড়ে যেতে পারে। পুড়ে যাওয়া ভাত বা তরকারি ফেলে দিতেও মায়া হয়। তা হলে পোড়া গন্ধ দূর করবেন কী করে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৮:০৮
ভাত পুড়ে গেলে কী করবেন?

ভাত পুড়ে গেলে কী করবেন? ছবি:সংগৃহীত।

ভাত বা পোলাও রাঁধতে গিয়ে তলা ধরে যায় অনেক সময়। পোড়া গন্ধ চারিয়ে যায় গোটা রান্নায়। রান্না চাপিয়ে একটু অন্যমনস্ক হলেই এমন কাণ্ড হতে দেরি হয় না। কিন্তু এক হাঁড়ি ভাত বা এক কড়াই পোলাও বা তরকারি তো ফেলে দেওয়া চলে না!

এ দিকে খাবার পুড়ে গেলে, পোড়া গন্ধ যেমন বিশ্রী লাগে, তেমনই পুড়ে যাওয়া অংশ খাবারে মিশলে স্বাদ তিতকুটে হয়ে যায়। হেঁশেলের এমন সমস্যার সমাধান শিখিয়ে দিলেন কলকাতার এক নামী হোটেল চেন-এ দীর্ঘ দিনের রান্নার অভিজ্ঞতাসম্পন্ন রন্ধনশিল্পী মোবাসীর হসন।

১। ভাত বা পোলাও বা খাবার পুড়ে গেলে প্রথমেই খুন্তি দিয়ে সেই পোড়া অংশ কড়াই বা হাঁড়ি থেকে তোলার চেষ্টা করেন লোকে, ভুল সেখানেই। খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হলে পোড়া গন্ধ বাকি খাবারেও ছড়িয়ে পড়বে। রন্ধনশিল্পী বলছেন, নীচ থেকে ভাত ধরে গেলে প্রথমেই গ্যাস অভেন বন্ধ করে পাত্রটিকে নামিয়ে নিন।

২। এক টুকরো সাদা পাঁউরুটি ভাত বা পোলাওয়ের উপর রেখে, ঢাকনা দিয়ে দিন। পোড়া গন্ধ, ধোঁয়া সহজে শুষে নেবে পাউরুটি। এতে থাকা অসংখ্য ছিদ্রই কাজে আসবে।

৩। পাউরুটি রাখার পাশাপাশি, হাঁড়ি বা পাত্রটি ভিজে তোয়ালের উপরে রাখুন। নীচের অংশটি খুব তেতে যায় বলেই খাবার পুড়ে যায়। ভিজে কাপড় বা তোয়ালের উপর রাখলে দ্রুত নীচের অংশটি ঠান্ডা হবে।

৪। ১০ মিনিট রেখে পাউরুটি তুলে ফেলুন। নীচের অংশে খুন্তি দিয়ে কোনও ভাবে নাড়াচাড়া করা যাবে না। ভাত বা পোলাও উপর থেকে আলতো করে তুলে অন্য পাত্রে রাখুন। নীচের পুড়ে যাওয়া ভাত বা পোলাও বাদ দিয়ে দিন।

cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy