পিৎজ়া হোক বা পাস্তা— উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলে শুধু স্বাদ নয়, বদলে যায় গন্ধটাই। কিন্তু নামী-দামি রেস্তরাঁর চিলি ফ্লেক্স কি আলাদা! তা কি বাড়িতে বানানো যায় না? রন্ধনশিল্পী সঞ্জীব কপূর শেখালেন সেই কৌশল।
• খুব ভাল মানের শুকনো লাল লঙ্কা নিতে হবে, এটাই প্রাথমিক শর্ত। লঙ্কার গন্ধ, গুণমান ভাল হলে চিলি ফ্লেক্সও ভাল ভাবে।
• শুকনো লঙ্কা কড়াইয়ে হালকা নাড়াচাড়া করে নিন। তেল ছাড়াই নাড়তে হবে। তবে খেয়াল রাখুন, তা যেন পুড়ে না যায়। শুকনো লঙ্কার ঝাঁজ-গন্ধ বেরোলেই গ্যাস বন্ধ করে দিন।
আরও পড়ুন:
• শুকনো লঙ্কা ঠান্ডা হলে মিক্সারে ঘুরিয়ে নিন। মাথায় রাখা প্রয়োজন, গুঁড়িয়ে পাউডার করে ফেলা লক্ষ্য নয়। মিক্সারে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিন। চিলি ফ্লেক্স হবে একটু মোটা, দানাগুলি আলাদা আলাদা।
• মিক্সারে না দিয়ে হামানদিস্তায় পিষে নিতে পারেন। এতে লঙ্কার টুকরোগুলো মিহি হবে না।
পিৎজ়া, পাস্তা, ফ্রায়েড রাইস হোক বা চাউমিন— যাঁরা ঝাল পছন্দ করেন, চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলেই স্বাদ-গন্ধ পাল্টে যাবে। রোজের রান্না হওয়া তরিতরকারিতেও চিলি ফ্লেক্স বাড়তি স্বাদ-গন্ধ জুড়বে।