Advertisement
E-Paper

আলুর খোসা ছাড়ানোর ঝক্কি এড়াতে চান? পিলার ছাড়াও ৩টি কৌশলে হেঁশেলের একঘেয়ে কাজ সারুন সহজে

ছুরি বা খোসা ছাড়ানোর যন্ত্র দিয়ে প্রতিটি আলু পরিষ্কার করা বেশ ঝক্কির কাজ। তবে কয়েকটি কৌশল জানলে কাজটা অনেক দ্রুত করা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৭:৪৮
কোন ধরনের আলু কী ভাবে ছাড়াবেন?

কোন ধরনের আলু কী ভাবে ছাড়াবেন? ছবি: সংগৃহীত।

আলুর খোসা ছাড়ানো রান্নাঘরের এমন এক কাজ, যা একেবারেই কঠিন নয়, কিন্তু অনেকটা সময় নষ্ট করে দেয়। বিশেষ করে একসঙ্গে অনেক আলু রান্না করতে হলে ছুরি বা খোসা ছাড়ানোর যন্ত্র দিয়ে প্রতিটি আলু পরিষ্কার করা বেশ ঝক্কির কাজ। তবে কয়েকটি কৌশল জানলে কাজটা অনেক দ্রুত করা যায়। ছোট আলুর ক্ষেত্রে এক পদ্ধতি, সেদ্ধ আলুর ক্ষেত্রে অন্য পদ্ধতি— আবার কিছু আলুতে খোসা ছাড়ানোর প্রয়োজনই নেই।

কোন কোন পদ্ধতিতে আলুর খোসা ছাড়ানো যেতে পারে?

সবচেয়ে সহজ এবং পরিচিত পদ্ধতি হল খোসা ছাড়ানোর যন্ত্র বা পিলার। ওয়াই-আকৃতির যন্ত্র ব্যবহার করলে আলুর গায়ে সহজে সেই যন্ত্র চালানো যায়। বিশেষ করে আলুর আকৃতি যদি একটু অসমান হয়, ধারালো খোসা ছাড়ানোর যন্ত্র দ্রুত কাজ করতে পারে। তবে তা ছাড়াও আরও কয়েকটি সহজ পন্থা রয়েছে।

আলুর খোসা ছাড়ানোর সহজ পন্থা।

আলুর খোসা ছাড়ানোর সহজ পন্থা। ছবি: সংগৃহীত

১. আগে সেদ্ধ করা: আলু সেদ্ধ করার পরে খোসা ছাড়ানো অনেক সহজ হয়ে যায়। সেদ্ধ আলু কিছুটা ঠান্ডা হলে হাত দিয়েই খোসা আলগা করে তুলে নেওয়া যায়। ফলে ছুরি দিয়ে বার বার ঘষার প্রয়োজন পড়ে না। এই পদ্ধতি বিশেষ করে ম্যাশ্‌ড পট্যাটো, আলুর পুর বা সেদ্ধ আলু দিয়ে তৈরি কোনও পদ বানানো সুবিধাজনক। তবে অনেকে আবার কিছু কিছু পদে সেই খোসাটা রেখে দেন, তাতে রান্নার স্বাদ বৃদ্ধি পায়।

২. স্ক্রাব করা: কখনও-সখনও আলুর খোসা এতই নরম হয় যে, পিলার ব্যবহার করা কঠিন হয়ে দাঁড়ায়। সে ক্ষেত্রে পরিষ্কার করার একটি ব্রাশ দিয়ে আলুর গায়ে ভাল করে ঘষে নিলেই হবে। এতে মাটি ও ময়লা সরে যাবে এবং পাতলা খোসাগুলি বেরিয়ে আসবে। ব্রাশের বদলে স্ক্রাবার দেওয়া গ্লাভ্‌স পরে আলু হাতে ঘষে নিলেও হবে।

৩. চামচ ব্যবহার করা: ছুরি বা খোসা ছাড়ানোর যন্ত্র হাতের কাছে না থাকলে সাধারণ চামচ দিয়েও আলুর পাতলা খোসা আলতো করে ঘষে তোলা যায়। এতে আলুর ভিতরের অংশ খুব বেশি কেটে ফেলার সম্ভাবনাও কম থাকে। তবে খুব শক্ত বা মোটা খোসার আলুর ক্ষেত্রে এই পদ্ধতি কাজে আসবে না।

সেরা পদ্ধতি কোনটি?

আসলে ‘সেরা’ পদ্ধতি নির্ভর করছে কী রান্না করবেন এবং আলুর ধরন কেমন তার উপর। দ্রুত কাঁচা আলু ছাড়াতে চাইলে ভাল মানের ধারালো খোসা ছাড়ানোর যন্ত্র সবচেয়ে সুবিধাজনক। অন্য দিকে, আলু যদি সেদ্ধ করেই রান্নায় ব্যবহার করতে হয়, আগে সেদ্ধ করে খোসা ছাড়ানো অনেক সহজ। খুব পাতলা খোসা হলে আবার স্ক্রাবার ব্যবহার করলেই ভাল।

Potato Peels Kitchen Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy