Advertisement
E-Paper

বার বার ঘর পরিষ্কার করেও পোষ্যের প্রস্রাবের গন্ধ যায় না! সমাধানে কী করবেন?

আদরের পুষির আদবকায়দা আদুরে হলেও, মূত্রের গন্ধ ঘরময় ছড়িয়ে যায়। ফিনাইল দিয়ে ঘর মুছেও সেই গন্ধ না গেলে, আর কোন কৌশল প্রয়োগ করতে পারেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৮
পোষ্য বিড়ালের মূত্রের গন্ধ ঘরময়? কী ভাবে দুর্গন্ধ দূর করবেন?

পোষ্য বিড়ালের মূত্রের গন্ধ ঘরময়? কী ভাবে দুর্গন্ধ দূর করবেন? ছবি:সংগৃহীত।

পোষ্য যে বাড়িতে থাকে, সেই বাড়িতে ঢুকলেই একটা অন্যরকম গন্ধ টের পাওয়া যায়। কোনও কোনও বাড়িতে গেলে পোষ্যের মূত্রের গন্ধও নাকে আসে। বাড়ির লোকেরা অনেক সময়ে সেই আবহে অভ্যস্ত হয়ে গেলেও, অসুবিধায় পড়েন অতিথিরা। তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।

বিশেষত বিড়াল থাকলে নির্দিষ্ট স্থানের বাইরে তারা কখনও কখনও সোফায় বা অনেক সময় গালিচাতেও প্রস্রাব করে। প্রথমটায় তা টের পাওয়া যায় না। পরে দুর্গন্ধ ছড়ায়।

সমস্যার সমাধানে কী কী কাজে আসবে?

· এনজ়াইম বেসড ক্যাট লিটার ডিয়োডোরাইজ়ার কিনতে পারেন। এটিতে বিশেষ ধরনের উৎসেচক থাকে যা বিড়ালের মূত্রে থাকা প্রোটিন, ইউরিক অ্যাসিডকে ভেঙে দেয়। দুর্গন্ধ কমায়। বিড়াল যে জায়গাটিতে প্রস্রাব করে সেখানে এটি ছড়িয়ে দেওয়া যায়। যেহেতু এর নিজস্ব গন্ধ উগ্র নয়, তাতে বিড়ালেরও কোনও অসুবিধা হয় না।

· গালিচা, সোফাতেও কখনও কখনো প্রস্রাব করে বিড়াল। সাদা ভিনিগার জলে মিশিয়ে নিন। সেটি ওই স্থানে স্প্রে করে দিন। ভিজে স্থানে ছড়িয়ে দিতে পারেন বেকিং সোডা। বেকিং সোডা দুর্গন্ধ দূর করে খুব ভাল ভাবে। এই উপকরণ বিড়ালের প্রস্রাবের স্থলেও দিতে পারেন।

· বিড়ালের লিটার বক্স বা প্রস্রাবের জায়গাটি নিয়মিত পরিষ্কার করা জরুরি। বিশেষত বর্ষায় দুর্গন্ধ বেশি ছড়ায়। কারণে, এই সময়ে পরিবেশে, ঘরেও স্যাঁতসেতে ভাব থাকে। প্রয়োজনে প্রস্রাব বা মলত্যাগের জায়গাটি দিনে দু’বার পরিষ্কার করুন।

Pet Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy