Advertisement
E-Paper

এখন আর বোকামি নয়, রিল দেখতে গিয়েও হতে পারেন ‘স্মার্ট’! আপনার দখলে আসতে পারে ৫ বিষয়, জানুন কী কী

ইদানীং সমাজমাধ্যমে বুঁদ হয়ে থাকেন বেশির ভাগই। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে রিল বা ভিডিয়ো দেখে সময় কাটে, যা থেকে বেরিয়ে আসারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। একটানা রিল দেখা যেমন ক্ষতির, তেমনই সমাজমাধ্যম থেকে লাভও হয় অনেক ক্ষেত্রেই। কী কী বিষয়ে উপকার হতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৮:৪৪
These are some Social Media Habits That Can Actually Improve Your Life

সমাজমাধ্যম থেকেও লাভবান হবেন, কোন ৫ বিষয়ে উপকার হতে পারে ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে রিল বা ভিডিয়ো দেখার অভ্যাসটি যে কেবল সময় নষ্ট বা নেতিবাচক প্রভাব ফেলছে তা নয়, বরং সঠিক দৃষ্টিভঙ্গি ও সচেতন অভ্যাস বজায় রাখলে তা থেকে লাভও হতে পারে। ইদানীং একটি কথা খুব প্রচলিত তা হল ‘স্মার্ট স্ক্রলিং’। এমন রিল বা ভিডিয়ো স্ক্রল করতে হবে, যা থেকে নতুন নতুন বিষয় শেখা যায়। অজানা বিষয়েও দক্ষতা অর্জন করা যায়। অত্যধিক মানসিক চাপ বা একাকিত্বে যাঁরা ভুগছেন, তাঁরা যদি ‘স্মার্ট স্ক্রলিং’ করেন, তা হলে মনের চাপ অনেক কমে যাবে বলেই মত মনোবিদদের। তবে সে স্ক্রলিং কেমন হবে, তা জেনে নেওয়া জরুরি।

পেশাগত কৌশল অর্জন

শিক্ষামূলক নানা বিষয়েও রিল তৈরি হয়। সেগুলি খুঁজে বার করতে হবে। ছোট ছোট ভিডিয়ো বা রিল দেখেও নানা পেশাগত কৌশল আয়ত্ত করা সম্ভব। যেমন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গ্রাফিক ডিজাইন বা ভিডিয়ো এডিটিংয়ের মতো বিষয়েও শিক্ষামূলক রিল সমাজমাধ্যমের নানা পাতায় থাকে। তা থেকে প্রযুক্তিগত শিক্ষা নেওয়াই যায়। যাঁরা নতুন পেশায় যেতে চাইছেন অথবা অবসর জীবন অন্য ভাবে কাটাতে চাইছেন, তাঁদে জন্য এমন রিল উপকারে আসতে পারে।

রন্ধনশৈলী

রান্নাবান্নার নানা রিল এখন খুবই জনপ্রিয়। বিশ্বের নানা প্রান্তের ঐতিহ্যবাহী ও ফিউশন রেসিপি, বেকিং এবং স্বাস্থ্যকর ডায়েট চার্ট তৈরির বৈজ্ঞানিক পদ্ধতিও শেখানো হয় সমাজমাধ্যমের নানা পাতায়। সে সংক্রান্ত আলাদা পেজও থাকে। প্রতিদিনের একঘেয়ে রান্নায় বৈচিত্র আনতে বিভিন্ন রন্ধনশিল্পীর শেখানো কৌশলও আয়ত্ত করতে পারেন। আবার যাঁরা পুষ্টি বিষয়ে জানতে চান, তাঁদের জন্যও নানা রকম ভিডিয়ো আছে। সুনির্দিষ্ট পেজে গিয়েই সে সব ভিডিয়ো দেখতে হবে। ভাইরাল হওয়া রিল নয়।

সঞ্চয় ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য

ব্যক্তিগত আয়-ব্যয় নিয়ন্ত্রণ, স্মার্ট বিনিয়োগের উপায় এবং বাজেট তৈরি করার নিত্যনতুন কৌশল শেখান অনেক পেশাদারই। যাঁরা সঞ্চয় করতে আগ্রহী, তাঁরা কী ভাবে এগোবেন, কোন খাত বিনিয়োগ করবেন তা-ও শেখানো হয়। সঞ্চয় কোথায় করবেন, সেই বিষয়টাও মাথায় রাখা জরুরি। সারাজীবনের সঞ্চয় কোথায় রাখছেন, তা নির্ধারণ করাও সমান গুরুত্বপূর্ণ। লগ্নির বাজারে প্রকল্প রয়েছে নানা ধরনের। এক-একটি প্রকল্পের বিকল্পও একাধিক। ফলে অনেক সময়েই মানুষ বুঝে উঠতে পারেন না, তাঁর জন্য কোনটা সঠিক। না জেনেই ভুল প্রকল্পে সঞ্চয়ের পরিকল্পনা করে ফেলেন। তাই পেশাদারদের বানানো রিল বা ভিডিয়ো দেখে সে বিষয়ে প্রাথমিক ধারণা পেতে পারেন।

ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনধারা

কোন ধরনের শারীরিক সমস্যায় কী ব্যায়াম করা জরুরি, তা শেখান বিভিন্ন পেশাদার ফিটনেস প্রশিক্ষক বা জিম ট্রেনারেরা। কার জন্য কেমন যোগব্যায়াম কার্যকর, কী ভাবে তা করতে হবে, সে পদ্ধতিতেও ধাপে ধাপে শেখানো হয়। স্বাস্থ্যকর জীবন কাটাতে হলে কী কী নিয়ম মানতে হবে তা নিয়ে পরামর্শ দেন অনেক চিকিৎসক ও পুষ্টিবিদেরাও। সেই ধরনের রিল দেখলে উপকার পেতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, পেশাদার ফিটনেস প্রশিক্ষক, চিকিৎসক বা পুষ্টিবিদের পেজ থেকেই তা দেখবেন।

হস্তশিল্প

নানা ধরনের হাতের কাজ, ঘর সাজানো, বাতিল জিনিস পুনরায় ব্যবহার করার কৌশল নিয়েও নানা রিল হয়। বিভিন্ন রাজ্যের হস্তশিল্প, লোকশিল্প নিয়েও ভিডিয়ো বানানো হয় আজকাল। কোথায় সে সব শেখানো হয়, তার বিস্তারিত তথ্যও দেওয়া থাকে। এমন রিল দেখলে উপকার পেতে পারেন।

Mobile Addiction Phone Addiction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy