Advertisement
E-Paper

নুন-চড়া রান্নায় জল ঢাললে স্বাদ নষ্ট হবে, সমাধান লুকিয়ে হেঁশেলের এক উপকরণেই, সেটি কী

তোয়াজ করে রাঁধা খাবারে নুন বেশি হলে তা মুখে তোলাই যাবে না। জল দিলে স্বাদ নষ্ট হবে। জেনে নিন, উপায় কী ভাবে খাবারের স্বাদের সঙ্গে আপস না করে নুন কমানো যাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১৬:৫০
রান্নায় নুন বেশি?  খাবারে মিশিয়ে নিন একটি উপকরণ। পরে ফেলে দিলেই হবে।

রান্নায় নুন বেশি? খাবারে মিশিয়ে নিন একটি উপকরণ। পরে ফেলে দিলেই হবে। ছবি:এআই সহায়তায় তৈরি।

রান্নায় নুন কম বেশি হয়ে যায় দক্ষ রাঁধুনির হাতেও। পালা-পার্বণে যখন অনেক লোকের রান্না হয়, তখন নুনের মাত্রার হেরফের হওয়ার ঝুঁকি থাকে বেশি। নুন কম হলে দেওয়া যায়। কিন্তু বেশি হলে?

ডাল, ঝোল বা তরকারিতে নুন বেশি হলে প্রথমেই বাড়তি জল ঢেলে, সেই ঝোল বা তরকারি ফুটিয়ে স্বাদে ভারসাম্য আনার চেষ্টা হয়। কেউ আবার পাতিলেবুর রস মিশিয়ে দেন।

কলকাতার এক নামী হোটেল চেন-এ দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা সম্পন্ন রন্ধনশিল্পী মোবাসীর হসন বলছেন, ভুল হয় এখানেই। জল দিলে খাবারের স্বাদ নষ্ট হয়। পাতিলেবুর রস সব রান্নায় চলে না। তবে নুন কমানোর আর এক রাস্তা রয়েছে। ডাল, ঝোল, তরকারিতে ফেলে দিন কয়েক টুকরো কাঁচা আলু। ঝোল ফুটতে দিন। রান্নার শেষে কাঁচা আলু সরিয়ে নিন। আলু ঝোল এবং নুন দুই-ই শুষে নিতে সাহায্য করে।

এ ছাড়া আরও কিছু উপায় আছে, তবে রান্না অনুযায়ী তার প্রয়োগ হতে পারে। বাদাম বা চারমগজবাটার মিশ্রণ দিয়ে কষানো গেলেও নুন কমবে। দেওয়া যেতে পারে ফেটানো টক দই। কড়াইয়ে বেসন নাড়াচাড়া করে মিশিয়ে দিলেও নুনের মাত্রা কমবে।

Kitchen Hacks Salt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy