Advertisement
E-Paper

নবমীর দুপুরে মাংস খেলে রাতে অতিথিদের জন্য রেঁধে ফেলুন ভেটকির দোপিঁয়াজি, সহজ প্রণালী রইল

কথায় আছে মাছে-ভাতে বাঙালি। তবে একঘেয়ে মাছের ঝাল বা ঝোল নয়। অন্যরকম স্বাদের কিছু খেতে ইচ্ছে হলে রেঁধে ফেলুন ভেটকির দোপিঁয়াজি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১৯:০৯
A Royal Treat for the Tastebuds, Step-by-Step Vhetki Do Pyaza Recipe for Durga Puja

ভেটকি মাছের দোপিঁয়াজি রাঁধার সহজ কৌশল রইল। ফাইল চিত্র।

নবমীর দুপুরে কষিয়ে পাঁঠার মাংসের ভুরিভোজের পর রাতের খাবারে অতিথিদের পাতে যদি থাকে একটু অন্যরকম কিছু, তবে আসর জমবেই জমবে! মাংসের একঘেয়েমি কাটিয়ে রাতের মেনুতে রাজকীয় ছোঁয়া আনতে বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইলে ভেটকি মাছের দোপিঁয়াজি। রসনা তৃপ্তি হবে, প্রশংসা পেয়ে মনও ভরবে।

ভেটকির দোপিঁয়াজি রাঁধার সহজ প্রণালী

উপকরণ:

৫০০-৬০০ গ্রাম ভেটকি মাছ ছোট টুকরো করে কাটা

২টি (মাঝারি) মাপের পেঁয়াজ কুচি

১টি পেঁয়াজবাটা

২ টেবিল চামচ রসুনবাটা

আধ চা-চামচ আদাবাটা

১ চা-চামচ হলুদগুঁড়ো

১ চা-চামচ লঙ্কাগুঁড়ো

আধ চা-চামচ গোলমরিচের গুঁড়ো

১ চা-চামচ গরম মশলার গুঁড়ো

২-৩ টি টম্যাটোকুচি

২ টেবিল চামচ টক দই

দেড় কাপ গরম জল

২-৩টি কাঁচা লঙ্কা

১ টেবিল চামচ ধনেপাতাকুচি

১ টেবিল চামচ পুদিনাপাতাকুচি

৪ টেবিল চামচ রান্নার তেল

স্বাদমতো নুন ও চিনি

প্রণালী:

মাছের টুকরোগুলি নুন ও হলুদ মাখিয়ে ভাল করে ভেজে তুলে রাখুন। প্যানে বাকি তেল ঢেলে দিন। তেল গরম হলে আদা, রসুন ও পেঁয়াজবাটা দিয়ে কষান। এর মধ্যে দিন লঙ্কাবাটা ও গোলমরিচের গুঁড়ো, হলুদ ও ফেটানো দই। দইটা ভাল করে মিশে গেলে, এর মধ্যে টম্যাটো, স্বাদমতো চিনি এবং সামান্য জল দিয়ে কম আঁচে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মাছের টুকরোগুলি দিয়ে দিন। উপর থেকে কাটা পেঁয়াজগুলি দিয়ে নাড়তে থাকুন। নুন-মিষ্টি দেখে নিয়ে কম আঁচে ফুটতে দিন, যতক্ষণ না মাছ রান্না হচ্ছে। এই রান্নাটি মাখা মাখা হবে। তাই বেশি জল দেবেন না। মাছ নরম হলে গরম মশলার গুঁড়ো, লঙ্কাকুচি, ধনেপাতা ও পুদিনাপাতার কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

Durga Puja Special Fish Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy