Advertisement
E-Paper

পুজোর ভোজে থাকুক মাছের অন্যরকম পদ! বানিয়ে নিন বেক্‌ড কাতলা, সময় লাগবে মিনিট দশেক

পুজোর ভোজ মানেই তো কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া। মাছ ভাজা, কালিয়া, ঝোল তো প্রতিবছরই হয়, এ বার স্বাদে আনুন নতুনত্ব। মাত্র ১০ মিনিটে অভেনেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা বেক্‌ড কাতলা। কম তেলে, বেশি স্বাদে, পুজোর মেনুতে এই পদই হবে সবার প্রিয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫২
How to make baked Katla at home

কী ভাবে বানাবেন বেক্‌ড কাতলা? —নিজস্ব চিত্র।

বাড়ির রোজের বাজার হোক বা বিশেষ দিনের আয়োজন, কাতলা মাছ থাকেই! তবে কাতলা দিয়ে ঝোল, কালিয়া বা দইমাছ বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। এ বারের পুজোয় বাড়িতে কাতলা মাছ এলে তা দিয়ে বানিয়ে ফেলুন একটি সুস্বাদু স্টার্টার। বন্ধুদের জমায়েত হোক বা পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া, মেনুতে থাকুক বেক্‌ড কাতলা! অল্প কিছু উপকরণ দিয়ে খুব বেশি ঝক্কি ছাড়াই বানিয়ে ফেলতে পারেন মাছের এই পদ। শিখে নিন প্রণালী।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রণালী:

প্রথমে মিক্সিতে রসুন, কাঁচালঙ্কা, টক দই, পুদিনাপাতা, ধনেপাতা, নুন আর লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে দিন। এ বার মাছগুলির গায়ে নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল, ছাতু আর বানিয়ে রাখা সবুজ মিশ্রণটি ভাল করে মাখিয়ে নিন। ঘণ্টাখানেক মাছগুলি ম্যারিনেট করে রাখুন। এ বার মাইক্রোওয়েভ অভেন ১০ মিনিট ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। তার পর ট্রে-র উপর মাছগুলি সাজিয়ে ১৮০-২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিন মিনিট দশেক। পেঁয়াজের রিং কেটে পরিবেশন করুন বেক্‌ড কাতলা।

Katla Bengali Fish Recipe Bengali Fish Preparation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy